গত ২৬ জুলাই শনিবার গাছ কাটাকে কেন্দ্র করে চাটখিল উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডে পাটোয়ারী বাড়ীতে বাবুল হোসেন এর সাথে জুয়েল নামে এক ব্যক্তির কথার কাটাকাটি হয়। পরবর্তীতে তা সংঘাতে রুপ নেয় এ সময় একই পরিবারের তিন জন গুরুতর আহত হয়। এই সময় আহত ভুক্তভোগী পরিবার জানান, কথা কাটাকাটি প্রেক্ষিতে শনিবার দুপুরে জসিমের ছেলে জুয়েল, রহিমা বেগম, জিনিয়া আক্তার সহ একদল সন্ত্রাসী দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আমাদের উপর অন্তর্কিত হামলা চালায়। এতে বাবুল হোসেন, নাজমা বেগম ও সুমাইয়া আক্তার গুরতর আহত হয়। বাবুল হোসেন ও নাজমা বেগমের অবস্থা আশঙ্কাজনক দেখে দ্রুত চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন স্থানীয়রা। পরবর্তীতে সাংবাদিক ফরহাদ হোসেনের স্ত্রী সুমাইয়া আক্তার বাদী হয়ে তাদের বিরুদ্ধে থানায় একটি অভিযোগ দায়ের করেন। এই অভিযোগের জেরে, একই দিনে চাটখিল উপজেলা প্রেসক্লাবের সভাপতি আনিস আহমেদ হানিফের সাথে দেখা করতে গেলে, তার অফিসেই সাংবাদিক ফরহাদ হোসেন ও তার স্ত্রী উপর হামলা চালায় জুয়েল সহ একদল সন্ত্রাসী। সাংবাদিক ফরহাদ হোসেনের অবস্থা আশঙ্কা জনক দেখে দ্রুত সাংবাদিক হানিফ ও এস আই মহিউদ্দিন নাঈম তাকে চাটখিল স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। গুরতর আহত হওয়ায় সেখান থেকে তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে প্রেরণ করেন। প্রত্যক্ষদর্শী চাটখিল উপজেলা প্রেসক্লাবের সভাপতি আনিস আহমেদ হানিফ বলেন, ফরহাদ খুব ভালো ছেলে। তার বাড়িতে হামলা হওয়ায়, ফরহাদ হোসেন ও তার স্ত্রী আমার সাথে দেখা করতে আসেন। এ সময় তার উপর এই হামলা চালানো হয়। হামলায় ফরহাদ হোসেন গুরতর আহত হয়। তাৎক্ষনিক ভাবে তাকে চাটখিল স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই। এ বিষয়ে চাটখিল থানার ওসি তদন্ত মোঃ আব্দুস সুলতান বলেন, এই বিষয়ে থানায় ২টি অভিযোগ এসেছে, তদন্ত করে অপরাধীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেয়া হবে।
সংবাদ শিরোনাম ::
চাটখিল মোহাম্মদপুর গাছ কাটাকে কেন্দ্র করে একই পরিবারের তিন জন আহত
-
নোয়াখালী জেলা প্রতিনিধি - আপডেট সময় ০৮:০২:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫
- ৬৯৩ বার পড়া হয়েছে
Tag :
জনপ্রিয় সংবাদ




















