ঢাকা ০১:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সিলেট সীমান্তে সক্রিয় সেই আলোচিত ‘শ্যাম কালা’ একই কর্মস্থলে ৮ বছর দাপট খাটানো সেই সমবায় কর্মকর্তা মাহফুজা এবার মিঠাপুকুরে বিষ মেশানো ভাত খেয়ে কাতরাচ্ছিলেন স্বামী, স্ত্রী এনে দিলেন বিষাক্ত শরবত হলিস্টিক গ্রুপের দুই শত কোটি টাকার প্রতারণা পবিপ্রবিতে গ্রেটার রাজশাহী স্টুডেন্ট অ্যালায়েন্সের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা গাজী নজরুল ইসলামকে বাদ দিয়েই সংসদীয় কমিটি গঠন রেলওয়ের প্রকৌশলী শাহ আলমের কুলখানি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মঠবাড়িয়ায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে দুটি  বিস্ফোরক ও হত্যা মামলার আসামী আল মামুন  অটোরিকশায় যুক্ত হচ্ছে কিউআর কোড ও ডিজিটাল ট্র্যাকিং সিস্টেম অটোরিকশায় বছরে ৪ হাজার কোটি টাকার রাজস্ব ক্ষতি : স্বরাষ্ট্রমন্ত্রী

ভাঙারি ব্যবসায়ী সোহাগ হত্যা মামলায় আরও এক আসামি গ্রেপ্তার

রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও হাসপাতালের সামনে আলোচিত ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগ (৩৯) হত্যা মামলায় আরও এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৯ জুলাই) ভোরে কেরানীগঞ্জ এলাকায় অভিযান পরিচালনা করে মো. সাগর (৩৬) নামে ওই আসামিকে গ্রেপ্তার করে ডিএমপির কোতোয়ালি থানা পুলিশ।

কোতোয়ালি থানা পুলিশের বরাতে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোরে ঢাকার কেরানীগঞ্জ এলাকায় অভিযান পরিচালনা করে সাগরকে গ্রেপ্তার করে কোতোয়ালি থানার একটি চৌকস টিম।

গত ৯ জুলাই সন্ধ্যা ৬টায় স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও হাসপাতালের তিন নম্বর গেটের সামনে পাকা রাস্তার ওপর একদল দুর্বৃত্ত লাল চাঁদ ওরফে সোহাগকে এলোপাতাড়িভাবে আঘাত করে ও কুপিয়ে নৃশংসভাবে হত্যা করে।

ঘটনার খবর পেয়ে কোতয়ালি থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ নিহতের লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে এবং ময়নাতদন্তের জন্য তা হাসপাতালের মর্গে প্রেরণ করে। পরে এ ঘটনায় নিহতের বড় বোন বাদী হয়ে কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে ইতোপূর্বে পুলিশ ও র‌্যাব কর্তৃক ১১ জন আসামিকে গ্রেপ্তার করা হয়। মো. সাগরকে গ্রেপ্তারের মাধ্যমে এ ঘটনায় মোট ১২ জনকে গ্রেপ্তার করো হলো। এদের মধ্যে ৯ জন ঘটনার সঙ্গে জড়িত থাকার দায় স্বীকার করে বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান করেছেন। ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য আসামিদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সিলেট সীমান্তে সক্রিয় সেই আলোচিত ‘শ্যাম কালা’

ভাঙারি ব্যবসায়ী সোহাগ হত্যা মামলায় আরও এক আসামি গ্রেপ্তার

আপডেট সময় ০৬:৩৩:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫