ঢাকা ০৩:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সিলেট সীমান্তে সক্রিয় সেই আলোচিত ‘শ্যাম কালা’ একই কর্মস্থলে ৮ বছর দাপট খাটানো সেই সমবায় কর্মকর্তা মাহফুজা এবার মিঠাপুকুরে বিষ মেশানো ভাত খেয়ে কাতরাচ্ছিলেন স্বামী, স্ত্রী এনে দিলেন বিষাক্ত শরবত হলিস্টিক গ্রুপের দুই শত কোটি টাকার প্রতারণা পবিপ্রবিতে গ্রেটার রাজশাহী স্টুডেন্ট অ্যালায়েন্সের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা গাজী নজরুল ইসলামকে বাদ দিয়েই সংসদীয় কমিটি গঠন রেলওয়ের প্রকৌশলী শাহ আলমের কুলখানি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মঠবাড়িয়ায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে দুটি  বিস্ফোরক ও হত্যা মামলার আসামী আল মামুন  অটোরিকশায় যুক্ত হচ্ছে কিউআর কোড ও ডিজিটাল ট্র্যাকিং সিস্টেম অটোরিকশায় বছরে ৪ হাজার কোটি টাকার রাজস্ব ক্ষতি : স্বরাষ্ট্রমন্ত্রী

সাপের কামড়ে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু

মাগুরায় সাপের কামড়ে এক উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে।
সোমবার (২৮ জুলাই) আইনি প্রক্রিয়া শেষে পুলিশ ওই পরীক্ষার্থীর মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করে। এর আগে রোববার রাতে সদর উপজেলার কুচিয়ামোড়া ইউনিয়নের শ্রীকান্তপুর গ্রামে এ ঘটনা ঘটে।

সাপের কামড়ে মৃত ওই তরুণের নাম শাওন শিকদার (১৯)। তিনি শ্রীকান্তপুর গ্রামের বাদশাহ শিকদারের ছেলে ও আমুড়িয়া কারিগরি মহাবিদ্যালয় থেকে চলতি বছরের এইচএসসি পরীক্ষা দিচ্ছিলেন।
স্বজনেরা জানান, রোববার সন্ধ্যার দিকে বাড়ির পাশে শাওনকে সাপে কামড় দেয়। এরপর তাকে স্থানীয় এক ওঝার কাছে নেওয়া হয়। অবস্থার কোনো উন্নতি না হওয়ায় আরেক ওঝার কাছে নেওয়া হয়। তবে সময় বেশি হওয়ার সঙ্গে সঙ্গে শাওনের শারীরিক অবস্থার আরও অবনতি হতে থাকে। পরে রাত সাড়ে ১১টার দিকে তাকে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে নেওয়া হয়। তখন কর্তব্যরত চিকিৎসক শাওনকে মৃত ঘোষণা করেন।

মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালের (আরএমও) ডা.মামুনুর রশীদ বলেন, সাপে কামড় দেওয়া কিশোরকে আগে ওঝারবাড়িতে নেওয়া হয়েছিল। কিন্তু হাসপাতালে আনার আগেই ওই তরুণের মৃত্যু হয়। হাসপাতালে পর্যাপ্ত পরিমাণে অ্যান্টিভেনম আছে।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী বলেন, আইনি প্রক্রিয়া শেষে সোমবার সকালে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সিলেট সীমান্তে সক্রিয় সেই আলোচিত ‘শ্যাম কালা’

সাপের কামড়ে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু

আপডেট সময় ০৫:০০:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫