ঢাকা ০৩:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সিলেট সীমান্তে সক্রিয় সেই আলোচিত ‘শ্যাম কালা’ একই কর্মস্থলে ৮ বছর দাপট খাটানো সেই সমবায় কর্মকর্তা মাহফুজা এবার মিঠাপুকুরে বিষ মেশানো ভাত খেয়ে কাতরাচ্ছিলেন স্বামী, স্ত্রী এনে দিলেন বিষাক্ত শরবত হলিস্টিক গ্রুপের দুই শত কোটি টাকার প্রতারণা পবিপ্রবিতে গ্রেটার রাজশাহী স্টুডেন্ট অ্যালায়েন্সের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা গাজী নজরুল ইসলামকে বাদ দিয়েই সংসদীয় কমিটি গঠন রেলওয়ের প্রকৌশলী শাহ আলমের কুলখানি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মঠবাড়িয়ায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে দুটি  বিস্ফোরক ও হত্যা মামলার আসামী আল মামুন  অটোরিকশায় যুক্ত হচ্ছে কিউআর কোড ও ডিজিটাল ট্র্যাকিং সিস্টেম অটোরিকশায় বছরে ৪ হাজার কোটি টাকার রাজস্ব ক্ষতি : স্বরাষ্ট্রমন্ত্রী

হার্ভার্ড লিডারশিপ প্রোগ্রামে তিতুমীর কলেজের নূর মোহাম্মদ

  • মিয়াদ হাসান
  • আপডেট সময় ০৪:৩৮:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫
  • ৬৩১ বার পড়া হয়েছে

শিক্ষা অঙ্গনে বাংলাদেশের জন্য এক গর্বের মুহূর্ত এনে দিলেন সরকারি তিতুমীর কলেজের ইংরেজি বিভাগের তৃতীয় বর্ষের মেধাবী শিক্ষার্থী নূর মোহাম্মদ। তিনি চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছেন যুক্তরাষ্ট্রের বিশ্ববিখ্যাত হার্ভার্ড ইউনিভার্সিটির “লিডারশিপ প্রোগ্রাম”-এ।

প্রতিবছর বিশ্বের সম্ভাবনাময় তরুণ নেতাদের খুঁজে বের করে এই বিশেষ প্রোগ্রাম আয়োজন করে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়। নেতৃত্ব, মেধা ও সমাজে ইতিবাচক পরিবর্তনে ভূমিকার ভিত্তিতে নির্বাচিত হন অংশগ্রহণকারীরা। এ বছর সেই তালিকায় জায়গা করে নিয়েছেন নূর মোহাম্মদ, যা বাংলাদেশের তরুণ সমাজের জন্য এক অনুপ্রেরণার দৃষ্টান্ত।

হার্ভার্ডের মতো আন্তর্জাতিক মঞ্চে অংশগ্রহণ নূরের জন্য যেমন এক গৌরবোজ্জ্বল অধ্যায়, তেমনি এটি দেশের শিক্ষাঙ্গনে এক নতুন মাত্রা যুক্ত করেছে। উল্লেখযোগ্য যে, নূরের পাশাপাশি আরও কিছু বাংলাদেশি শিক্ষার্থী এ বছর এই প্রোগ্রামে অংশগ্রহণের সুযোগ পেয়েছেন।

নূর মোহাম্মদের অসামান্য মেধা, প্রাতিষ্ঠানিক নেতৃত্বদক্ষতা এবং সমাজসেবামূলক বিভিন্ন কর্মকাণ্ড তার এই অর্জনের পেছনে মূল ভূমিকা রেখেছে।

তার এই অর্জনে কলেজের শিক্ষক ও সহপাঠীরা অভিনন্দন ও গর্ব প্রকাশ করেছেন। তারা আশা করছেন, আন্তর্জাতিক এই সফলতা ভবিষ্যতের নেতৃত্ব গঠনে নূর মোহাম্মদকে আরও সাহসী করে তুলবে এবং অন্য শিক্ষার্থীদেরও অনুপ্রাণিত করবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সিলেট সীমান্তে সক্রিয় সেই আলোচিত ‘শ্যাম কালা’

হার্ভার্ড লিডারশিপ প্রোগ্রামে তিতুমীর কলেজের নূর মোহাম্মদ

আপডেট সময় ০৪:৩৮:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫