ঢাকা ০৫:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ইরানি ড্রোন মোকাবিলায় ইউক্রেনের সহায়তা চেয়েছে ১১ দেশ : জেলেনস্কি রাজবাড়ীতে প্রথম ধাপে ফ্যামিলি কার্ডের টাকা পাচ্ছে ১২০১ পরিবার শেষ হয়েও শেষ হচ্ছে না ‘দেনা পাওনা’ ইরানে হামলায় অংশ না নেওয়ার ঘোষণা আমিরাতের আদালতের নিষেধাজ্ঞা ও প্রশাসনের নির্দেশ অমান্য করে মাটি কেটে বিক্রি  নওগাঁর ধামইরহাটে ৯ মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি রূপগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে পুলিশ চুনারুঘাটে রমজান মাসে‘বান্নী পার্কে’অসামাজিক কার্যকলাপের অভিযোগ সার বিক্রিতে অতিরিক্ত মূল্য ও অবৈধ মজুদ বন্ধের কড়া নির্দেশ চকরিয়ায় মাতামুহুরি নদী থেকে দুই মাদ্রাসা শিক্ষার্থীর লাশ উদ্ধার বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় কালিহাতীতে বিএনপির ইফতার ও দোয়া মাহফিল

‘তারেক রহমানের ৩১ দফা: নতুন দিগন্তের পথে বাংলাদেশ’

  • মো: ইউসুফ
  • আপডেট সময় ১২:৪৬:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ জুলাই ২০২৫
  • ৬৪৪ বার পড়া হয়েছে

বর্তমান সময়ের বাংলাদেশ রাজনৈতিক ও সামাজিকভাবে এক চরম অনিশ্চয়তার মধ্যে দিয়ে অতিক্রম করছে। একদিকে রাজনৈতিক মেরুকরণ, অন্যদিকে প্রতিষ্ঠানগত দুর্বলতা এবং নাগরিক আস্থার সংকট দেশকে একটি দিকহীন পরিস্থিতির দিকে ঠেলে দিয়েছে। এমন এক প্রেক্ষাপটে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সম্প্রতি যে ৩১ দফা কর্মসূচি ঘোষণা করেছেন, তা নিছক কোনো দলীয় ইশতেহার নয়, বরং রাষ্ট্রীয় সংস্কার ও পুনর্গঠনের একটি সুপরিকল্পিত রূপরেখা।
এই দফাগুলোর ভেতরে যে রাষ্ট্রদর্শনের ছাপ প্রতিফলিত হয়েছে, তা পর্যালোচনা করলে দেখা যায়—তারেক রহমান শুধু রাজনৈতিক ক্ষমতার কথা বলেননি, বরং রাষ্ট্র পরিচালনার নৈতিক ও প্রাতিষ্ঠানিক কাঠামো পুনঃগঠনের আহ্বান জানিয়েছেন। একজন শিক্ষক ও সচেতন নাগরিক হিসেবে আমি মনে করি, এটি বাংলাদেশের ভবিষ্যৎ গঠনে একটি গুরুত্বপূর্ণ ও সময়োপযোগী উদ্যোগ। তবে সেইসঙ্গে এটাও মনে রাখতে হবে, প্রতিশ্রুতি বাস্তবায়নের দৃঢ়তা ও আন্তরিকতাই এই পরিকল্পনাকে সফলতা এনে দিতে পারে।
৩১ দফার শুরুতেই এসেছে নির্বাচন ও গণতন্ত্র বিষয়ক সংস্কার। সুস্থ রাজনৈতিক সংস্কৃতির প্রধান ভিত্তি হলো গ্রহণযোগ্য নির্বাচন ব্যবস্থা। তারেক রহমানের কর্মসূচিতে স্বাধীন নির্বাচন কমিশন, দলীয় প্রভাবমুক্ত প্রশাসন, ইভিএম বাতিল এবং প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করার কথা বলা হয়েছে। বাংলাদেশে দীর্ঘদিন ধরে নির্বাচনী ব্যবস্থার গ্রহণযোগ্যতা প্রশ্নবিদ্ধ। সুষ্ঠু নির্বাচনের অভাবে সাধারণ মানুষের ভোটাধিকার যেমন ক্ষুণ্ন হচ্ছে, তেমনি গণতন্ত্রের ভিত্তিও দুর্বল হয়ে পড়ছে। এই দফাগুলোর বাস্তবায়নই পারে রাজনৈতিক সংস্কৃতিতে আস্থা ফিরিয়ে আনতে পারবে।
কোনো গণতান্ত্রিক রাষ্ট্রে বিচার বিভাগের স্বাধীনতা অপরিহার্য। ৩১ দফায় স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, বিচার বিভাগকে নির্বাহী বিভাগ থেকে পূর্ণভাবে পৃথক করা হবে। এছাড়া দুদককে স্বাধীন ও কার্যকর প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা, আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে দলীয় নিয়ন্ত্রণমুক্ত রাখার প্রস্তাব দেওয়া হয়েছে। বর্তমান বাস্তবতায় বিচার বিভাগকে রাজনৈতিক প্রভাব থেকে মুক্ত করা অত্যন্ত জরুরি। বিচার প্রক্রিয়ায় বিশ্বাস ফিরিয়ে আনতে হলে কেবল কাগজে-কলমে নয়, বাস্তবিকভাবেও বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করতে হবে।
তারেক রহমানের কর্মসূচিতে প্রশাসনের জবাবদিহিতা ও দক্ষতা বৃদ্ধির ওপর জোর দেওয়া হয়েছে। সরকারি অফিসে সেবাপ্রাপ্তির নিশ্চয়তা, নাগরিক সেবায় ই-গভর্নেন্স চালু, এবং জনগণের অংশগ্রহণে স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করার প্রস্তাব সময়োপযোগী। বহু বছর ধরেই সাধারণ নাগরিক প্রশাসনের কাছে হয়রানির শিকার হচ্ছে। এই অবস্থা থেকে উত্তরণের জন্য একটি দায়বদ্ধ প্রশাসনিক সংস্কার অত্যন্ত প্রয়োজন। ৩১ দফা কর্মসূচিতে এই বিষয়ে বাস্তবভিত্তিক প্রস্তাব থাকায় তা বাস্তবায়নযোগ্য বলেই মনে করি।
ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল, গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বন্ধ, মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করার প্রতিশ্রুতি ৩১ দফার অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। রাষ্ট্র যদি নাগরিকের স্বাধীন মতকে ভয় পায়, তাহলে সেই রাষ্ট্র আর গণতান্ত্রিক থাকে না।সংখ্যালঘুদের অধিকার রক্ষায় একটি পৃথক কমিশন গঠনের প্রস্তাব অত্যন্ত সময়োপযোগী। দেশে ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের অধিকার অনেক সময়ই উপেক্ষিত থাকে। এ কমিশন শুধু নিরাপত্তার নিশ্চয়তাই নয়, তাদের রাষ্ট্রীয় সম্পৃক্ততা বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
একজন শিক্ষক হিসেবে আমি বিশেষভাবে লক্ষ্য করেছি, ৩১ দফার একটি বড় অংশ শিক্ষা ও তরুণদের কেন্দ্র করে গঠিত। জাতীয় শিক্ষানীতির আধুনিকায়ন, গবেষণায় বিনিয়োগ বৃদ্ধি, কারিগরি ও বিজ্ঞান শিক্ষায় গুরুত্বারোপ, এবং শিক্ষাপ্রতিষ্ঠানে দলীয় হস্তক্ষেপ বন্ধের প্রস্তাবগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। তরুণদের কর্মসংস্থানের জন্য স্টার্টআপ ইনকিউবেটর, সৃজনশীল খাত ও প্রযুক্তিনির্ভর অর্থনীতির পরিকল্পনা শুধু একটি উদার রাষ্ট্রচিন্তার প্রতিফলন নয়, বরং নতুন প্রজন্মের জন্য একটি আশার বার্তা।
তারেক রহমানের অর্থনৈতিক কর্মসূচিতে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য সহায়তা, কৃষিখাতে পুনঃবিনিয়োগ, প্রবাসী আয় সুরক্ষা, এবং টেকসই শিল্পায়নের ওপর জোর দেওয়া হয়েছে। বৈষম্যহীন উন্নয়ন কেবল আয়ের পরিমাণে নয়, সুযোগের সমতাকেও নির্দেশ করে। এই দফাগুলোতে সেই সমতা আনার লক্ষ্য দেখা যায়। পাশাপাশি দুর্নীতিমুক্ত ব্যবসাবান্ধব পরিবেশ তৈরির মাধ্যমে দেশের অর্থনীতিকে আরও গতিশীল করা সম্ভব।
পররাষ্ট্রনীতিতে স্বাধীনতা ও ভারসাম্য বজায় রাখার ঘোষণা এসেছে। বিশেষ করে রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক মহলের সঙ্গে সমন্বয় এবং প্রবাসী শ্রমিকদের অধিকারের নিশ্চয়তা বিষয়গুলো গুরুত্বপূর্ণ।
জলবায়ু পরিবর্তন মোকাবিলায় পরিবেশবান্ধব শিল্পায়ন, নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার এবং দুর্যোগ ব্যবস্থাপনায় প্রস্তুতি—এসব বিষয় সুনির্দিষ্টভাবে উল্লেখ করা হয়েছে। জলবায়ু ঝুঁকিপূর্ণ একটি দেশে এ ধরনের দৃষ্টিভঙ্গি অবশ্যই প্রশংসনীয়।
৩১ দফা কর্মসূচি যতই উচ্চাশা জাগানিয়া হোক না কেন, বাস্তবায়ন করতে হলে প্রয়োজন রাজনৈতিক সদিচ্ছা, সাংগঠনিক সক্ষমতা ও জনগণের সঙ্গে সংযোগ। এখানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে—এই দফাগুলোর প্রতি দলের প্রতিটি স্তরে সচেতনতা তৈরি করা এবং জনসম্পৃক্ত কর্মসূচির মাধ্যমে মানুষকে সম্পৃক্ত করা।
তারেক রহমানের ৩১ দফা কর্মসূচি বাংলাদেশের রাজনীতিতে একটি ভিন্নমাত্রা যোগ করেছে। এটি শুধু একটি দলীয় ঘোষণাপত্র নয়; বরং একটি রাষ্ট্রীয় দর্শনের রূপরেখা। তবে আমরা জানি, কাগজে সুন্দর করে লেখা যে কোনো কর্মসূচি তখনই অর্থবহ হয়, যখন তা বাস্তবে প্রতিফলিত হয়। এই ৩১ দফা বাস্তবায়িত হলে বাংলাদেশ একটি কল্যাণমুখী, মানবিক ও জবাবদিহিমূলক রাষ্ট্রে পরিণত হতে পারে। কিন্তু তার জন্য প্রয়োজন নেতৃত্বের সাহস, নীতিগত স্পষ্টতা এবং সর্বোপরি জনগণের প্রতি দায়বদ্ধতা। একজন শিক্ষক হিসেবে আমি আশা করি—রাজনীতি এখন শুধু ক্ষমতার খেলা হবে না, বরং রাষ্ট্র গঠনের দায়িত্বশীল চর্চায় পরিণত হবে। তারেক রহমানের এই ঘোষণাটি সেই সম্ভাবনার দ্বার খুলতে পারে—যদি তা কথায় নয়, কাজে পরিণত হয়।

-সহকারী অধ্যাপক, ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগ
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর ‌

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ইরানি ড্রোন মোকাবিলায় ইউক্রেনের সহায়তা চেয়েছে ১১ দেশ : জেলেনস্কি

‘তারেক রহমানের ৩১ দফা: নতুন দিগন্তের পথে বাংলাদেশ’

আপডেট সময় ১২:৪৬:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ জুলাই ২০২৫