ঢাকা ০৮:৩৮ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আবারও কন্যাসন্তানের মা হলেন দীপিকা অপ্রতিম হত্যা, সিসিটিভি ফুটেজ দেখে ৩ জন আটক, চলছে জিজ্ঞাসাবাদ শাহজালাল মাজারের দানবাক্সে ৮৯ লাখ টাকা, মিলল স্বর্ণ-বিদেশি মুদ্রা ব্রাহ্মণবাড়িয়ায় কাজী সেলিম রেজার বাড়িতে হত্যাচেষ্টায় ব্যর্থ হয়ে দুর্ধর্ষ লুটপাটের অভিযোগ বড়লেখায় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান প্রধানমন্ত্রীর বাসভবন চলবে সৌরবিদ্যুতে ‘আমার ছেলে অপ্রতিম কী অন্যায় করেছে, আমি শুধু এটুকু জানতে চাই’ বড়লেখায় মুন্নির রহস্যজনক মৃত্যু, মামলার আসামি চামেলী গ্রেপ্তার দামুড়হুদায় ব্রাইট স্টার কোচিং সেন্টারের উদ্যোগে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত পতেঙ্গায় ইজারার আড়ালে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ, হয়রানির শিকার চালকরা

আলম মেমোরিয়াল হাসপাতাল অবৈধ, বন্ধ ঘোষণা

নিবন্ধন ছাড়াই অবৈধভাবে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করায় রাজধানীর মিরপুর রূপনগরের আলম মেমোরিয়াল হাসপাতাল বন্ধ করে দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। সম্প্রতি কুড়িগ্রাম থেকে হাতের অপারেশন করতে আসা ৫ বছরের শিশু মাইশার পেট কাটার ঘটনায় হাসপাতালটি আলোচনায় আসে। এর পরিপ্রেক্ষিতে পরিদর্শন শেষে হাসপাতালটি বন্ধ করে দেওয়া হয়।

রোববার (৪ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল ও ক্লিনিক শাখার পরিচালক (ভারপ্রাপ্ত) ডা. শেখ দাউদ আদনান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ অবৈধ প্রক্রিয়ায় স্বাস্থ্য সেবা প্রদান হতে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়। জানা গেছে, রূপনগর আলম মেমোরিয়াল হাসপাতালের বিএমডিসি সনদ নেই। নিয়মবহির্ভূতভাবে চালানো হচ্ছে চিকিৎসা।

পরিদর্শন শেষে লিখিতভাবেও এই অবৈধ প্রক্রিয়ায় স্বাস্থ্য সেবা দেওয়া থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়।

গত ৩০ নভেম্বর সকালে ঢাকার রূপনগরে আলম মেমোরিয়াল হাসপাতালে অস্ত্রোপচার হয় মাইশার। সেদিন সকালেই তাকে অপারেশন থিয়েটারে (ওটি) নেওয়া হয়। ঘণ্টা দেড়েক ওটিতে রাখার পর তারা জানায়, রোগীর অবস্থা খারাপ। তাকে এখনই আইসিইউ সাপোর্ট দিতে হবে। পরে হাসপাতাল থেকে একটি গাড়িতে করে মিরপুর-১ মাজার রোডের গ্লোবাল স্পেশালাইজড হাসপাতালে পাঠানো হয়। সেখানে নেওয়ার পর হাসপাতালটির মেডিক্যাল অফিসার ডা. তৌহিদুল মাইশাকে মৃত ঘোষণা করেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আবারও কন্যাসন্তানের মা হলেন দীপিকা

আলম মেমোরিয়াল হাসপাতাল অবৈধ, বন্ধ ঘোষণা

আপডেট সময় ১২:৫২:০২ অপরাহ্ন, সোমবার, ৫ ডিসেম্বর ২০২২