ঢাকা ০২:৩১ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিসেম্বর ঘিরে বড় ধরনের নাশকতার আশঙ্কা নেই: এসআরবি সংসদের মর্যাদা ক্ষুণ্ন হয়, এমন আচরণ না করার আহ্বান স্পিকারের সশস্ত্র বাহিনীর তিন কর্মকর্তার পদে রদবদল সোনার খনির অর্থ যাচ্ছে জঙ্গিদের হাতে, খননকাজ বন্ধ করল পাকিস্তান ২০৩১ ওয়ানডে বিশ্বকাপের দিনক্ষণ চূড়ান্ত, যৌথ আয়োজক বাংলাদেশ-ভারত হরমুজ প্রণালিতে ২০ লাখ ব্যারেল তেলবাহী সুপারট্যাঙ্কারডুবির দাবি ইরানের সিলেট অভিমুখে ১১ দলীয় ঐক্যের লংমার্চ স্থগিত কর্মকর্তার হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়েও আটকানো যায়নি অবৈধ সিগারেটের চালান! হাতিরঝিলে ইন্টারনেট অফিসে ঢুকে দুই কর্মচারীকে গুলি উপকূলীয় উন্নয়নে স্থানীয় বাস্তবতাকে গুরুত্ব দিতে হবে: চিফ হুইপ

উপজেলায় নেই খাদ্য গুদাম, মধ্যস্বত্তভোগীদের হাতে বাজারের নিয়ন্ত্রণ

কুমিল্লার মনোহরগঞ্জে বোরো ধানের বাম্পার ফলনেও কৃষকের মুখে হাসি নেই। ধানের ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হচ্ছেন কুমিল্লার মনোহরগঞ্জের কৃষকরা। উপজেলায় খাদ্যগুদাম না থাকায় পার্শ্ববর্তী লাকসাম উপজেলায় গিয়ে ধান বিক্রয় করতে নানা বিড়ম্বনায় পড়ছেন এ এলাকার কৃষকরা। সরকারিভাবে ধান মনপ্রতি( ১৪৪০) টাকা নির্ধারণ করা হলেও বাজারে ৯০০ থেকে ৯৩০ টাকায় বিক্রি হচ্ছে বিভিন্ন প্রজাতির ধান। এতে ন্যায্যমূল্য প্রাপ্তি নিয়ে বিপাকে পড়েছেন এখানকার কৃষকরা। স্বল্পমূল্যে মধ্যস্বতভোগীদের হাতেই যাচ্ছে কৃষকের এ ধান। স্থানীয় কৃষকদের সাথে কথা বলে জানা যায়, এ এলাকায় একমাত্র ফসল বোরোর উপর নির্ভরশীল তারা। সারা বছরের খোরাকির ধান ব্যবস্থা করে মজুরি খরচ ও আর্থিক সংকটে পড়ে ধান কাটার সঙ্গে সঙ্গেই বিক্রি করে ফেলেন অধিকাংশ কৃষক। বীজ বপন থেকে শুরু করে ঘরে তোলা পর্যন্ত সবকিছু উচ্চ মূল্যে পরিশোধে এ এলাকার কৃষকরা ধানের ন্যায্যমূল্য প্রাপ্তি নিয়ে হতাশ। কৃষকরা জানান স্থানীয় হাটে নেই ন্যায্যমূল্যের প্রভাব, যেখানে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে মনপ্রতি প্রায় (৫০০) টাকা কমমূল্যে বিক্রি করতে হয় ধান। এক মন ধান বিক্রি করে একজন শ্রমিকের মজুরি পরিশোধ করতে হিমশিম খাওয়ার কথা জানান তারা।
উপজেলার হাটিরপাড়, দিশাবন্দ, ঝলম,লৎসর সহ কয়েক গ্রামের কৃষক ফারুক, আবুছায়েদ, জিরাজুল ইসলাম,আবুল কালাম, ইউনুস আলীর সাথে এ বিষয়ে কথা হলে তারা বলেন ডিজেল, বিদ্যুতের দামের পাশাপাশি বেড়েছে সার, কীটনাশক ও শ্রমিকের মজুরি। সবমিলিয়ে বেড়েছে বোরো ধান উৎপাদনের খরচ। এবার ফলনও ভালো হয়েছে। কিন্তু হাটে পাওয়া যাচ্ছেনা ধানের ন্যায্যমূল্য। হাটে সরকারের নির্ধারিত মূল্যে ধান বিক্রি হয় না। মধ্যস্বত্তভোগীদের নিকট স্বল্পমূল্যে ধান ছেড়ে দিতে হয় কৃষককে। তাছাড়া এ উপজেলায় খাদ্যগুদাম না থাকায় ১২ কি.মি. দুরে লাকসাম উপজেলায় খাদ্যগুদামে গিয়ে ধান বিক্রয় করতে যাতায়াত, আর্থিক সময়, নানা বিড়ম্বনায় পড়তে হয়। ফলে তৃণমূলের অধিকাংশ কৃষক এর সুফল থেকে বঞ্চিত হয়। মনোহরগঞ্জ বাজার ধান ব্যবসায়ী মোঃ আবদুল কাদের মোল্লা বলেন – ধানে ন্যায্য মূল্য না থাকায় কৃষকরা ক্ষতির সম্মুখীন, উপজেলায় একটি খাদ্য গুদাম প্রয়োজন।
উপজেলা কৃষি কর্মকর্তা গোলাম সরোয়ার তুষার এর সাথে কথা হলে তিনি জানান, এবার এ উপজেলায় ৯ হাজার ৯শ ৯৫ হেক্টর জমিতে বোরো আবাদ করা হয়েছে। আবাদকৃত জমির ৯৫ শতাংশই হাইব্রিড জাতের ধান। এ উপজেলায় প্রায় ৭২ হাজার ৩শ ৯০ মেট্রিক টন ধান উৎপাদন হওয়ার কথা জানান তিনি। এবার সরকারিভাবে প্রতি কেজি ধানের মূল্য ৩৬ টাকা ও প্রতিমণ ধানের মূল্য নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৪শ ৪০ টাকা। যা আগের বছরের তুলনায় একটু বেশি।উপজেলা খাদ্য কর্মকর্তা ফরিদ আহমেদ বলেন, এ উপজেলায় সরকারিভাবে ৮শ ১১টন ধান ক্রয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। বিক্রয়কেন্দ্র খাদ্যগুদাম না থাকায় এখানকার কৃষকরা পার্শ্ববর্তী লাকসাম উপজেলায় গিয়ে ধান বিক্রয় করতে হয়। ফলে অধিকাংশ সময় ধান ক্রয়ের লক্ষ্যমাত্রা অর্জিত হয় না। দূরত্ব, খরচ ও যাতায়াত বিবেচনায় কৃষকরা মনোহরগঞ্জ থেকে লাকসাম উপজেলায় এসে ধান বিক্রয়ে অনাগ্রহ প্রকাশ করেন। তিনি বলেন, বরাদ্দের অতিরিক্ত চাহিদা থাকলেও সরকারিভাবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুযোগ রয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ডিসেম্বর ঘিরে বড় ধরনের নাশকতার আশঙ্কা নেই: এসআরবি

উপজেলায় নেই খাদ্য গুদাম, মধ্যস্বত্তভোগীদের হাতে বাজারের নিয়ন্ত্রণ

আপডেট সময় ১২:৪০:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫