ঢাকা ১০:৪৯ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিসেম্বর ঘিরে বড় ধরনের নাশকতার আশঙ্কা নেই: এসআরবি সংসদের মর্যাদা ক্ষুণ্ন হয়, এমন আচরণ না করার আহ্বান স্পিকারের সশস্ত্র বাহিনীর তিন কর্মকর্তার পদে রদবদল সোনার খনির অর্থ যাচ্ছে জঙ্গিদের হাতে, খননকাজ বন্ধ করল পাকিস্তান ২০৩১ ওয়ানডে বিশ্বকাপের দিনক্ষণ চূড়ান্ত, যৌথ আয়োজক বাংলাদেশ-ভারত হরমুজ প্রণালিতে ২০ লাখ ব্যারেল তেলবাহী সুপারট্যাঙ্কারডুবির দাবি ইরানের সিলেট অভিমুখে ১১ দলীয় ঐক্যের লংমার্চ স্থগিত কর্মকর্তার হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়েও আটকানো যায়নি অবৈধ সিগারেটের চালান! হাতিরঝিলে ইন্টারনেট অফিসে ঢুকে দুই কর্মচারীকে গুলি উপকূলীয় উন্নয়নে স্থানীয় বাস্তবতাকে গুরুত্ব দিতে হবে: চিফ হুইপ

ছাত্রলীগ কর্মীকে ধরে পুলিশে দিল জনতা

ফরিদপুরে আকাশ নামে এক ছাত্রলীগ কর্মীকে ধরে পুলিশে দিয়েছে জনতা। বুধবার (১৪ মে) সন্ধ্যায় শহরের খাবাসপুর মোড় এলাকা থেকে আটক করে পুলিশে দেওয়া হয়।

জানা গেছে, আকাশের বিরুদ্ধে ২০২২ সালের ৪ সেপ্টেম্বর ফরিদপুর শহরের স্বাধীনতা চত্বরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে হামলার অভিযোগ রয়েছে। ওই হামলায় কেন্দ্রীয় কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেছ আলী, সদস্য সচিব এ কে কিবরিয়া, কেন্দ্রীয় মহিলা দলের যুগ্ম সম্পাদক নায়েবা ইউসুফ, সাবেক সংসদ সদস্য খন্দকার নাসিরুল ইসলামসহ অন্তত ২৭ জন নেতাকর্মী আহত হন। এ ছাড়া পতিত আওয়ামী লীগ সরকারের শাসনামলে নানা অপকর্মে জড়িত ছিলেন আকাশ।

ফরিদপুর জেলা ছাত্রদলের সভাপতি সৈয়দ আদনান হোসেন অনু বলেন, আকাশ অতীতে আমাদের অনেক নেতাকর্মীর ওপর হামলা চালিয়েছে। শহিদুল ইসলাম বাবুলের ওপরও হামলা করেছে সে। এ ধরনের একজন অপরাধীকে জনতা ধরে পুলিশের হাতে তুলে দেওয়ায় আমরা স্বাগত জানাই।

ফরিদপুর কোতোয়ালি থানার ওসি আসাদ উজ্জামান বলেন, ছাত্রলীগের এক কর্মীকে স্থানীয় জনতা ধরে পুলিশের কাছে সোপর্দ করেছে। তার বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়গুলো তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ডিসেম্বর ঘিরে বড় ধরনের নাশকতার আশঙ্কা নেই: এসআরবি

ছাত্রলীগ কর্মীকে ধরে পুলিশে দিল জনতা

আপডেট সময় ১২:২৬:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫