ঢাকা ০২:৩১ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিসেম্বর ঘিরে বড় ধরনের নাশকতার আশঙ্কা নেই: এসআরবি সংসদের মর্যাদা ক্ষুণ্ন হয়, এমন আচরণ না করার আহ্বান স্পিকারের সশস্ত্র বাহিনীর তিন কর্মকর্তার পদে রদবদল সোনার খনির অর্থ যাচ্ছে জঙ্গিদের হাতে, খননকাজ বন্ধ করল পাকিস্তান ২০৩১ ওয়ানডে বিশ্বকাপের দিনক্ষণ চূড়ান্ত, যৌথ আয়োজক বাংলাদেশ-ভারত হরমুজ প্রণালিতে ২০ লাখ ব্যারেল তেলবাহী সুপারট্যাঙ্কারডুবির দাবি ইরানের সিলেট অভিমুখে ১১ দলীয় ঐক্যের লংমার্চ স্থগিত কর্মকর্তার হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়েও আটকানো যায়নি অবৈধ সিগারেটের চালান! হাতিরঝিলে ইন্টারনেট অফিসে ঢুকে দুই কর্মচারীকে গুলি উপকূলীয় উন্নয়নে স্থানীয় বাস্তবতাকে গুরুত্ব দিতে হবে: চিফ হুইপ

১কাপের বেশি চা বিক্রি করেন না যিনি

চা খেতে গিয়ে দেখে এলাম ৯০ বছর বয়সেও গাজীপুরের কালিয়াকৈরের নাবিরবহর গ্রামে মালাই চা বিক্রি করছেন রহিম উদ্দিন, যাকে সবাই পঁচা মিয়া নামে চেনেন। তার ব্যতিক্রমী দোকানের বিশেষত্ব—এক কাপের বেশি চা তিনি কাউকে দেন না। প্রতিদিন দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত খোলা থাকে তার পলিথিনে মোড়ানো ছোট ঝুপড়ির দোকানটি, যেখানে প্রতিদিন শত শত মানুষ ভিড় করে চা খেতে।

মাটির চুলায় ৩ ঘণ্টা ধরে তৈরি হয় এই মালাই চা, যেখানে ব্যবহার করা হয় ৪০ কেজি খাঁটি গরুর দুধ, আর শুক্রবার লাগে ৮০ কেজি। পুরো কাপজুড়ে থাকে দুধ আর সামান্য লিকার ও চিনি।

৭০ বছর ধরে চা বিক্রি করে আসা পঁচা মিয়া প্রথমে ঢাকার মহাখালীতে কাজ শিখেছেন ওস্তাদ মহসিন মুন্সির কাছ থেকে। তখন এক কাপ চায়ের দাম ছিল ১০ পয়সা, এখন ২০ টাকা। প্রতিদিন ৪-৫ হাজার টাকার চা বিক্রি করেন তিনি।

দর্শনার্থীরা এককাপ চায়ের স্বাদে মুগ্ধ হলেও হতাশ হন দ্বিতীয় কাপ না পেয়ে। পঁচা মিয়ার কথায়, “লক্ষ টাকা দিলেও এক কাপের বেশি চা দেব না, এটাই আমার ব্যবসার নিয়ম।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন, চাইলে পঁচা মিয়াকে সবরকম সহায়তা দেওয়া হবে এবং তার ব্যতিক্রমী উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ডিসেম্বর ঘিরে বড় ধরনের নাশকতার আশঙ্কা নেই: এসআরবি

১কাপের বেশি চা বিক্রি করেন না যিনি

আপডেট সময় ১২:১১:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫