ঢাকা ১২:০২ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিসেম্বর ঘিরে বড় ধরনের নাশকতার আশঙ্কা নেই: এসআরবি সংসদের মর্যাদা ক্ষুণ্ন হয়, এমন আচরণ না করার আহ্বান স্পিকারের সশস্ত্র বাহিনীর তিন কর্মকর্তার পদে রদবদল সোনার খনির অর্থ যাচ্ছে জঙ্গিদের হাতে, খননকাজ বন্ধ করল পাকিস্তান ২০৩১ ওয়ানডে বিশ্বকাপের দিনক্ষণ চূড়ান্ত, যৌথ আয়োজক বাংলাদেশ-ভারত হরমুজ প্রণালিতে ২০ লাখ ব্যারেল তেলবাহী সুপারট্যাঙ্কারডুবির দাবি ইরানের সিলেট অভিমুখে ১১ দলীয় ঐক্যের লংমার্চ স্থগিত কর্মকর্তার হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়েও আটকানো যায়নি অবৈধ সিগারেটের চালান! হাতিরঝিলে ইন্টারনেট অফিসে ঢুকে দুই কর্মচারীকে গুলি উপকূলীয় উন্নয়নে স্থানীয় বাস্তবতাকে গুরুত্ব দিতে হবে: চিফ হুইপ

রাজবাড়ীতে ট্রাকচাপায় যুবক নিহত, আহত ২

রাজবাড়ীতে ট্রাকচাপায় আলামিন সরদার (২২) নামে মোটরসাইকেল আরোহী এক যুবক নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও দুই যুবক। বুধবার (১৪ মে) দুপুর ২ টার দিকে সদর উপজেলার আলাদিপুর এলাকায় রাজবাড়ী জুট মিলের সামনে রাজবাড়ী-ফরিদপুর আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত আলামিন সরদার রাজবাড়ী সদর উপজেলার মুলঘর ইউনিয়নের ভগিরথপুর গ্রামের সামাদ সরদারের ছেলে।  আহতরা হলেন- মুলঘর ইউনিয়নের ভগিরথপুর গ্রামের নাছির শেখের ছেলে ইয়াছিন শেখ (২৪) ও বিলনয়াবাদ গ্রামের সালাম প্রামানিকের ছেলে শিমুল প্রামানিক (২২)। গুরুতর অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হচ্ছে। নিহত আলামিনের প্রতিবেশী চাচা হাসান শেখ বলেন, আলামিন, ইয়াছিন ও শিমুল আলাদিপুরের রাজবাড়ী জুট মিলে শ্রমিকের কাজ করে। দুপুর ২ টার সময় জুট মিল ছুটির পর তারা তিনজন একই মোটরসাইকেলে করে বাড়ি (মুলঘর) যাওয়ার উদ্দেশ্যে মিল থেকে বের হয়ে মহাসড়কে ওঠামাত্রই রাজবাড়ী থেকে গোয়ালন্দমোড়গামী একটি দ্রুতগতির ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে মোটরসাইকেলে থাকা তিনজনই গুরুতর আহত হয়। আলামিন মোটরসাইকেলটি চালাচ্ছিল, যে কারণে সে মাথায় একটু বেশি আঘাত পায়। স্থানীয়রা তাদের উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিলে সেখানকার জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক আলামিনকে মৃত ঘোষণা করেন এবং ইয়াছিন ও শিমুলকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। রাজবাড়ী জুট মিলের অ্যাসিস্টেন্ট প্রোডাকশন অফিসার মো. ইলিয়াস বলেন, আহত ইয়াছিন ও শিমুলকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর সেখান থেকে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। তাদের ঢাকায় নেয়া হচ্ছে। আহলাদিপুর হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) সাজ্জাদ হোসেন জানান, দুর্ঘটনার পর চালক ও হেলপার ট্রাকটি সড়কের পাশে রেখে পালিয়েছে। নিহতের পরিবারের সদস্যদের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ডিসেম্বর ঘিরে বড় ধরনের নাশকতার আশঙ্কা নেই: এসআরবি

রাজবাড়ীতে ট্রাকচাপায় যুবক নিহত, আহত ২

আপডেট সময় ০৯:১১:৫৭ অপরাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫