ঢাকা ০২:১৩ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিসেম্বর ঘিরে বড় ধরনের নাশকতার আশঙ্কা নেই: এসআরবি সংসদের মর্যাদা ক্ষুণ্ন হয়, এমন আচরণ না করার আহ্বান স্পিকারের সশস্ত্র বাহিনীর তিন কর্মকর্তার পদে রদবদল সোনার খনির অর্থ যাচ্ছে জঙ্গিদের হাতে, খননকাজ বন্ধ করল পাকিস্তান ২০৩১ ওয়ানডে বিশ্বকাপের দিনক্ষণ চূড়ান্ত, যৌথ আয়োজক বাংলাদেশ-ভারত হরমুজ প্রণালিতে ২০ লাখ ব্যারেল তেলবাহী সুপারট্যাঙ্কারডুবির দাবি ইরানের সিলেট অভিমুখে ১১ দলীয় ঐক্যের লংমার্চ স্থগিত কর্মকর্তার হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়েও আটকানো যায়নি অবৈধ সিগারেটের চালান! হাতিরঝিলে ইন্টারনেট অফিসে ঢুকে দুই কর্মচারীকে গুলি উপকূলীয় উন্নয়নে স্থানীয় বাস্তবতাকে গুরুত্ব দিতে হবে: চিফ হুইপ

নির্মাণাধীন সেতুর ওপর থেকে মাথায় অ্যাঙ্গেল পড়ে মিস্ত্রীর মৃত্যু

রাজবাড়ীর পাংশায় নির্মাণাধীন সেতুর ওপর থেকে লোহার অ্যাঙ্গেল মাথায় পড়ে আসলাম মণ্ডল (৪০) নামে এক স্যালো ইঞ্জিন মিস্ত্রীর মৃত্যু হয়েছে। বুধবার (১৪ মে) সকাল সাড়ে ৮ টার দিকে উপজেলার কশবামাজাইল ইউনিয়নের নাদুরিয়া ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আসলাম মণ্ডল পাংশা উপজেলার সাওরাইল ইউনিয়নের বিশই-সাওরাইল গ্রামের করিম মণ্ডলের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, রাজবাড়ীর পাংশা উপজেলার কশবামাজাইল ইউনিয়নের নাদুরিয়া ঘাট থেকে মাগুরা জেলার শ্রীপুর উপজেলার লাঙ্গলবাঁধ পর্যন্ত গড়াই নদীর ওপর সেতু নির্মাণের কাজ চলছে। কাজটি বাস্তবায়ন করছে ঠিকাদারি প্রতিষ্ঠান এম.এম. বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড। ঠিকাদারি প্রতিষ্ঠানের একটি স্যালো ইঞ্জিনচালিত জেনারেটরে ত্রুটি দেখা দিলে তা ঠিক করার জন্য সকালে ইঞ্জিন মিস্ত্রী আসলাম মণ্ডলকে আনা হয়। নির্মাণাধীন সেতুর পাশে নিচে বসে আসলাম মণ্ডল ইঞ্জিন মেরামতের কাজ করার সময় সেতুর ওপরে কর্মরত শ্রমিকদের হাত থেকে হঠাৎ একটি লোহার এঙ্গেল ছুটে এসে আসলামের মাথায় লাগে। এতে তিনি গুরুতর আহত হন। শ্রমিকরা তাকে উদ্ধার করে দ্রুত পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। ওই হাসপাতালে নেয়ার পরপরই মারা যান আসলাম। ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রজেক্ট ম্যানেজার বিজন কৃষ্ণ বলেন, ‘আমাদের ইঞ্জিন মেরামতের কাজগুলো সবসময় আসলাম মণ্ডল করেন। আজও তিনি নির্মাণাধীন সেতু থেকে অন্তত ৩০ ফুট দূরে বসে ইঞ্জিন মেরামতের কাজ করছিলেন। হঠাৎই সেতুর ওপরে কর্মরত শ্রমিকদের হাত থেকে লোহার আনুমানিক তিন ফুট লম্বা একটি এঙ্গেল ছুটে এসে আসলামের মাথায় লাগে। পরে হাসপাতালে নেয়ার পর তিনি মারা যান। তার আকস্মিক মৃত্যুতে আমরা শোকাহত।’ পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অ্যাসিস্টেন্ট তাসফিয়া জেসমিন বলেন, ‘আসলাম মণ্ডলকে আশঙ্কাজনক অবস্থায় সকাল ৯ টা ৩৫ মিনিটে হাসপাতালে আনা হয়। তার মাথায় গুরুতর আঘাতের চিহ্ন ছিল। যে কারণে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।’ পাংশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন বলেন, ‘মাথায় অ্যাঙ্গেল পড়ে ইঞ্জিন মিস্ত্রীর মৃত্যুর খবর আমরা পাইনি। এ বিষয়ে খোঁজ নিয়ে প্রয়েজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।’

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ডিসেম্বর ঘিরে বড় ধরনের নাশকতার আশঙ্কা নেই: এসআরবি

নির্মাণাধীন সেতুর ওপর থেকে মাথায় অ্যাঙ্গেল পড়ে মিস্ত্রীর মৃত্যু

আপডেট সময় ০৯:০৬:৫৮ অপরাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫