চাঁদপুর শব্দ দূষণ নিয়ন্ত্রণ ও পরিবেশের ভারসাম্য রক্ষায় মোবাইল কোট পরিচালনা করা হয়েছে। এতে ৪ টি যাত্রীবাহি বাস কে ১২ হাজার টাকা জরিমানা করা হয়। এ ব্যাপারে পরিবেশ অধিদপ্তর চাঁদপুরের উপপরিচালক মিজানুর রহমান জানান,১৪ মে বুধবার জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর, চাঁদপুর কর্তৃক চাঁদপুর জেলার সার্কিট হাউজের সম্মুখ রোডে শব্দ দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্পের আওতায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। উক্ত ভ্রাম্যমান আদালতে নেতৃত্ব প্রদান করেন জেলা প্রসাশন, চাঁদপুর এর সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মাসুদ রানা। অভিযানকালে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর, চাঁদপুর জেলা কার্যালয়ের পরিদর্শক শরমিতা আহমেদ লিয়া ও অন্যান্য কর্মচারীরা।
অভিযানে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর, চাঁদপুর জেলা কার্যালয়ের পরিদর্শক শরমিতা আহমেদ লিয়া। অভিযানে চাঁদপুর জেলায় শব্দ দূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০০৬ এর ৮(১) লংঘন করায় ০৩টি আইদি পরিবহন ও ০১টি বোগদাদীয়া পরিবহন পরিবহন থেকে ৫টি হাইড্রোলিক হর্ণ জব্দ করা হয় এবং ১২,০০০/- (বার হাজার) টাকা জরিমানা ধার্যপূর্বক তাৎক্ষণিকভাবে আদায় করা হয়। অভিযানে আইন শৃংখলা রক্ষার্থে চাঁদপুর জেলার একদল পুলিশ ফোর্স সক্রিয় সহযোগিতা করেন।
স্টাফ রিপোর্টার 

























