সাতক্ষীরা জেলা বিএনপি’র যুগ্ন আহবায়ক ও সাতক্ষীরা ০৪ সংসদীয় আসনের সাংগঠনিক টিম প্রধান তাসকিন আহমেদ চিশতির সভাপতিত্বে ও সাতক্ষীরা কালিগঞ্জ উপজেলা বিএনপি নেতা ডাঃ শফিকুল আলম বাবু ও বিএনপি নেতা জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় কালিগঞ্জ উপজেলা বিএনপির সকল ইউনিয়নের সার্চ কমিটির সদস্যদের নিয়ে ফরম বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপির আহবায়ক জনাব রহমাতুল্লাহ পলাশ, বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু,জেলা বিএনপির যুগ্ন আহবায়ক যথাক্রমে আবুল হাসান হাদী, ড.মনিরুজ্জামান, বিএনপি যুগ্ন আহবায়কআক্তারুল ইসলাম
সর্বসম্মতিক্রমে দলীয় সিদ্ধান্ত ও নির্দেশনা
————————————–
১. ফরম বিতরণের আগে সকল ওয়ার্ডে মাইকিং করতে হবে।
২. আগামী (৪ দিনের)১৮ তারিখের মধ্যে ফরম বিতরণ কার্যক্রম শেষ করতে হবে।
৩. ১৯ ও ২০ মে ২০২৫ তারিখের মধ্যে যাচাই-বাছাই শেষে ২১ তারিখের মধ্যে সাংগঠনিক টিম প্রধানের কাছে নবায়নকৃত ফরম জমা দিতে হবে।
কামরুজ্জামান ,স্টাফ রিপোর্টার 

























