ঢাকা ০২:১৩ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিসেম্বর ঘিরে বড় ধরনের নাশকতার আশঙ্কা নেই: এসআরবি সংসদের মর্যাদা ক্ষুণ্ন হয়, এমন আচরণ না করার আহ্বান স্পিকারের সশস্ত্র বাহিনীর তিন কর্মকর্তার পদে রদবদল সোনার খনির অর্থ যাচ্ছে জঙ্গিদের হাতে, খননকাজ বন্ধ করল পাকিস্তান ২০৩১ ওয়ানডে বিশ্বকাপের দিনক্ষণ চূড়ান্ত, যৌথ আয়োজক বাংলাদেশ-ভারত হরমুজ প্রণালিতে ২০ লাখ ব্যারেল তেলবাহী সুপারট্যাঙ্কারডুবির দাবি ইরানের সিলেট অভিমুখে ১১ দলীয় ঐক্যের লংমার্চ স্থগিত কর্মকর্তার হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়েও আটকানো যায়নি অবৈধ সিগারেটের চালান! হাতিরঝিলে ইন্টারনেট অফিসে ঢুকে দুই কর্মচারীকে গুলি উপকূলীয় উন্নয়নে স্থানীয় বাস্তবতাকে গুরুত্ব দিতে হবে: চিফ হুইপ

বকশীগঞ্জে সংসদীয় আসনের সীমানা পুনর্বিন্যাস চেয়ে আবেদন

জামালপুর- ১ আসনের সংসদীয় আসনের সীমানা পুনর্বিন্যাস চেয়ে আবদেন করা হয়েছে।
বুধবার (১৪ মে) গণঅধিকার পরিষদ (জিওবি) বকশীগঞ্জ উপজেলা শাখার আহবায়ক শাহরিয়ার আহমেদ সুমন প্রধান নির্বাচন কমিশনার বরাবর আবেদনটি করেন।
খোঁজ নিয়ে জানা গেছে, জামালপুর জেলার বকশীগঞ্জ ও দেওয়ানগঞ্জ উপজেলা নিয়ে গঠিত হয় জামালপুর-১ আসন।
দুটি পৌরসভা ও ১৫ টি ইউনিয়নের সমন্বয়ে প্রায় ছয় লাখ মানুষের বসবাস জামালপুর-১ আসনে। ভৌগলিক, প্রশাসনিক ও জনসংখ্যার দিক বিবেচনা করে বকশীগঞ্জ উপজেলাকে আলাদা আসনের দাবি জানিয়ে আসছেন এই উপজেলার মানুষ।
এরই প্রেক্ষিতে পৃথক আসনে পুনর্বিন্যাস করতে জনস্বার্থে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে প্রধান নির্বাচন কমিশনার বরাবর আবেদন জানানো হয়।
জামালপুর-১ আসনের সীমানা পুনর্বিন্যাস করে বকশীগঞ্জ উপজেলাকে আলাদা আসনে রূপান্তরিত করার দাবি করেন গণঅধিকার পরিষদের নেতৃবৃন্দ।
এবিষয়ে উপজেলা গণঅধিকার পরিষদের আহবায়ক শাহরিয়ার আহমেদ সুমন জানান, জামালপুর জেলা থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে অবস্থিত বকশীগঞ্জ উপজেলা। নানা কারণে গুরুত্বপূর্ণ এই উপজেলা এখন আলাদা আসনে রূপান্তরের যোগ্যতা রাখে। তাই সার্বিক চিন্তা করে আমরা নতুন আসন দাবি জানাচ্ছি।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মাসুদ রানা জানান, এব্যাপারে একটি লিখিত আবেদন পেয়েছি। আবেদনটি যথা সময়ে কর্তপক্ষের নিকট পাঠানো হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ডিসেম্বর ঘিরে বড় ধরনের নাশকতার আশঙ্কা নেই: এসআরবি

বকশীগঞ্জে সংসদীয় আসনের সীমানা পুনর্বিন্যাস চেয়ে আবেদন

আপডেট সময় ০৭:১১:০৪ অপরাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫