রংপুরের মিঠাপুকুর উপজেলার শঠিবাড়ি ফিলিং স্টেশন এলাকায় আজ বুধবার (১৪ মে) দুপুরে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও দুইজন গুরুতর আহত হয়েছেন। তারা সকলেই ইলেকট্রিক মিস্ত্রী বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রংপুরগামী মাছ বোঝাই একটি পিকআপের সাথে রংপুর বগুড়া মহাসড়ক মিঠাপুকুর থেকে শঠিবাড়ী মুখে যাবার পথে বিপরীত দিক থেকে আসা একটি পিক-আপের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় মোটরসাইকেল আরোহীদের মধ্যে একজন ঘটনাস্থলেই প্রাণ হারান। পরবর্তীতে ঘটনার পর পিকাপ ভ্যানটি পালিয়ে যেতে চেষ্টা করলে উপস্থিত জনতা আটক করতে সক্ষম হয়।
নিহত শিহাব মিয়া (১৮) উপজেলার চেংমারী ইউনিয়নের জালাদিপুর গ্রামের মজনু মিয়ার পুত্র বলে জানা গেছে।
আহত দুইজনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আহতদের মধ্যে একজনের নাম মনিরুজ্জামান এবং তার পিতার নাম আব্দুল কাদের বলে অপর একজনের নাম রামেশ্বর পুর গ্রামের মনিরুজ্জামান, আর একজন জালাদীপুর গ্রামের রেদওয়ান মিয়া বলে এলাকাবাসী জানিয়েছেন।
তারা সকলে মিঠাপুকুর উপজেলার চেংমারী ইউনিয়নের পাগলার হাট জলাদি পুর ও রামেশ্বর পুর আহত ও নিহত ব্যক্তিরদের পরিচয় নিশ্চিত করা হয়েছে।
বড়দরগা হাইওয়ে পুলিশ ইনচার্জ মনিরুজ্জামান বলেন, ঘটনার পরেই আমরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে রাস্তা সচল করে দেই। এ ঘটনায় মামলার কাজ চলমান রয়েছে।
মোঃ আশিকুর রহমান, মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি 

























