ঢাকা ০১:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিসেম্বর ঘিরে বড় ধরনের নাশকতার আশঙ্কা নেই: এসআরবি সংসদের মর্যাদা ক্ষুণ্ন হয়, এমন আচরণ না করার আহ্বান স্পিকারের সশস্ত্র বাহিনীর তিন কর্মকর্তার পদে রদবদল সোনার খনির অর্থ যাচ্ছে জঙ্গিদের হাতে, খননকাজ বন্ধ করল পাকিস্তান ২০৩১ ওয়ানডে বিশ্বকাপের দিনক্ষণ চূড়ান্ত, যৌথ আয়োজক বাংলাদেশ-ভারত হরমুজ প্রণালিতে ২০ লাখ ব্যারেল তেলবাহী সুপারট্যাঙ্কারডুবির দাবি ইরানের সিলেট অভিমুখে ১১ দলীয় ঐক্যের লংমার্চ স্থগিত কর্মকর্তার হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়েও আটকানো যায়নি অবৈধ সিগারেটের চালান! হাতিরঝিলে ইন্টারনেট অফিসে ঢুকে দুই কর্মচারীকে গুলি উপকূলীয় উন্নয়নে স্থানীয় বাস্তবতাকে গুরুত্ব দিতে হবে: চিফ হুইপ

চাঁদপুরের কচুয়ায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ  

তারেক রহমান প্রদত্ত ৩১ দফার ২৫ নম্বর দফা- চাহিদা ও জ্ঞান ভিত্তিক শিক্ষা ব্যবস্থা বাস্তবায়নের মাধ্যমে ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় সক্ষম শিক্ষিত জনগোষ্ঠী গড়িয়া তোলা এই দফার প্রচারণা হিসেবে চাঁদপুরের কচুয়ায় বিভিন্ন স্কুলে শিক্ষার্থীদের জন্য খাতা-কলম, শিক্ষকদের জন্য ডায়েরি ও কলম এবং একই সঙ্গে শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষ রোপণ কর্মসূচি শুরু হয়েছে।
সোমবার (১২ মে) দিনব্যাপী কচুয়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এ সব শিক্ষা সামগ্রী বিতরণ এবং দৃষ্টিনন্দন বিদেশী ফুলগাছ রোপণ করেন বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজ সেবক ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান। তিনি কুয়াশার পালাখাল উচ্চ বিদ্যালয়ে ৭০০ শিক্ষার্থীর জন্য খাতা-কলম ও ৩০ জন শিক্ষকের জন্য নোটপ্যাড ও কলম উপহার দেন।

এ সময় তিনি বলেন, তারেক রহমান বলেছেন, জনগণের পাশে দাঁড়ান, জনগণের জন্য কাজ করুন; জনগণের মন জয় করুন। নেতার আদেশ পালন করতে আজ আমি স্কুলে স্কুলে শিক্ষা উপকরণ বিতরণ ও বৃক্ষ রোপণ কার্যক্রম হাতে নিয়েছি। আজকের ছোট্ট বন্ধুরাই আগামী দিনের রাষ্ট্রনায়ক, সুতরাং তাদের শিক্ষার ব্যাপারে যত্নশীল হওয়া আমাদের জরুরী প্রয়োজন। আমি কচুয়াবাসীর কাছে থেকে পাশে থেকে আজীবন কাজ করতে চাই।
পালাখাল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান বলেন, আজকে দীর্ঘ বছরের শিক্ষকতায় কাউকে দেখলাম না এত সুন্দর শিক্ষা উপকরণ নিয়ে স্কুলে হাজির হয়েছে। উনি শিক্ষিত মানুষ; শিক্ষার প্রতি উৎকর্ষতা আমাদের মুগ্ধ করেছে। এ ধরনের কার্যক্রম শিক্ষার্থীদের ভবিষ্যৎ গঠনে সহায়তা প্রদান এবং কচুয়ার প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ডিসেম্বর ঘিরে বড় ধরনের নাশকতার আশঙ্কা নেই: এসআরবি

চাঁদপুরের কচুয়ায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ  

আপডেট সময় ১০:০৬:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ মে ২০২৫