ঢাকা ০১:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিসেম্বর ঘিরে বড় ধরনের নাশকতার আশঙ্কা নেই: এসআরবি সংসদের মর্যাদা ক্ষুণ্ন হয়, এমন আচরণ না করার আহ্বান স্পিকারের সশস্ত্র বাহিনীর তিন কর্মকর্তার পদে রদবদল সোনার খনির অর্থ যাচ্ছে জঙ্গিদের হাতে, খননকাজ বন্ধ করল পাকিস্তান ২০৩১ ওয়ানডে বিশ্বকাপের দিনক্ষণ চূড়ান্ত, যৌথ আয়োজক বাংলাদেশ-ভারত হরমুজ প্রণালিতে ২০ লাখ ব্যারেল তেলবাহী সুপারট্যাঙ্কারডুবির দাবি ইরানের সিলেট অভিমুখে ১১ দলীয় ঐক্যের লংমার্চ স্থগিত কর্মকর্তার হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়েও আটকানো যায়নি অবৈধ সিগারেটের চালান! হাতিরঝিলে ইন্টারনেট অফিসে ঢুকে দুই কর্মচারীকে গুলি উপকূলীয় উন্নয়নে স্থানীয় বাস্তবতাকে গুরুত্ব দিতে হবে: চিফ হুইপ

জুলাই আন্দোলনে গুলিবিদ্ধ এনামের পাশে তারেক রহমান

জুলাই আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত যশোরের যুবক এনাম সিদ্দিকীর (৩০) চিকিৎসার দায়িত্ব নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার (১৩ মে) দুপুরে দলটির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম ও সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিতের নেতৃত্বে নেতৃবৃন্দ আহত এনামের সদর উপজেলার এনায়েতপুর গ্রামের বাড়িতে যান এবং তার পরিবারের সদস্যদের সাথে দেখা করে তারেক রহমানের বার্তা পৌঁছে দেন। এ সময় তারেক রহমানের পক্ষ থেকে এনামের পরিবারের হাতে আর্থিক অনুদান তুলে দেওয়া হয়।
বিএনপি নেতা অনিন্দ্য ইসলাম অমিত বলেন, এনাম ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন। তিনি যশোর আসার পর তার অসুস্থতার কথা আমরা জানতে পারি। এরপর তার সকল চিকিৎসা ব্যয় বিএনপি নির্বাহ করছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আহত এনামের চিকিৎসার সকল দায়িত্ব নিয়েছেন। তিনি বার্তা পাঠিয়েছেন জনগণ যদি বিএনপিকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেয় তাহলে এনামসহ ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে ক্ষতিগ্রস্ত সকল পরিবারকে রাষ্ট্রীয়ভাবে পৃষ্টপোষকতা করা হবে। এছাড়া তিনি এনামের দ্রুত সুস্থতা কামনা করেন এবং তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

আহত এনাম জানান, গত ৪ আগস্ট উত্তরায় পুলিশ তার মাথায় গুলি করলে গুরুতর আহত হন। পরিবারের পক্ষ থেকে ঢাকায় রেখে চিকিৎসা সম্ভব হচ্ছিলো না বলে যশোরে ফিরে এসেছেন। তার চিকিৎসা এখনো শেষ হয়নি এবং তিনি কখনো কর্মক্ষম হতে পারবেন না। এমন অবস্থায় তারেক রহমান ও তার দল বিএনপি পাশে দাঁড়ানোয় মনোবল ফিরে পেয়েছেন এবং খুশি হয়েছেন।
এদিকে দুই কেন্দ্রীয় নেতার সাথে জেলা বিএনপির সভাপতি সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, সাংগঠনিক সম্পাদক মুনির আহমেদ সিদ্দিকী বাচ্চু, যশোর চেম্বার অব কমার্সের সভাপতি মিজানুর রহমান খান, সদর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আবদার খান, সাধারণ সম্পাদক আনজারুল হক খোকন, জেলা যুবদলের সভাপতি আনছারুল হল রানা, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাজেদুর রহমান সাগরসহ স্থানীয় বিএনপি নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ডিসেম্বর ঘিরে বড় ধরনের নাশকতার আশঙ্কা নেই: এসআরবি

জুলাই আন্দোলনে গুলিবিদ্ধ এনামের পাশে তারেক রহমান

আপডেট সময় ০৬:৪৫:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ মে ২০২৫