ঢাকা ০১:২৫ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিসেম্বর ঘিরে বড় ধরনের নাশকতার আশঙ্কা নেই: এসআরবি সংসদের মর্যাদা ক্ষুণ্ন হয়, এমন আচরণ না করার আহ্বান স্পিকারের সশস্ত্র বাহিনীর তিন কর্মকর্তার পদে রদবদল সোনার খনির অর্থ যাচ্ছে জঙ্গিদের হাতে, খননকাজ বন্ধ করল পাকিস্তান ২০৩১ ওয়ানডে বিশ্বকাপের দিনক্ষণ চূড়ান্ত, যৌথ আয়োজক বাংলাদেশ-ভারত হরমুজ প্রণালিতে ২০ লাখ ব্যারেল তেলবাহী সুপারট্যাঙ্কারডুবির দাবি ইরানের সিলেট অভিমুখে ১১ দলীয় ঐক্যের লংমার্চ স্থগিত কর্মকর্তার হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়েও আটকানো যায়নি অবৈধ সিগারেটের চালান! হাতিরঝিলে ইন্টারনেট অফিসে ঢুকে দুই কর্মচারীকে গুলি উপকূলীয় উন্নয়নে স্থানীয় বাস্তবতাকে গুরুত্ব দিতে হবে: চিফ হুইপ

প্রতিপক্ষকে ফাঁসাতে মেয়েকে হত্যা, মা-বাবাসহ গ্রেফতার ৩

কুড়িগ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষকে ফাঁসাতে জান্নাতী খাতুন (১৫) নামে স্কুল পড়ুয়া মেয়েকে হত্যার অভিযোগ উঠেছে তার মা-বাবার বিরুদ্ধে। এঘটনায় অভিযুক্ত মা-বাবসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১২ মার্চ) রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করে কুড়িগ্রাম জেলা পুলিশ।

গ্রেফতাররা হলেন- নিহতের বাবা জাহিদুল ইসলাম (৪৫), মা মোর্শেদা (৩৮) বেগম ও চাচি শাহিনুর বেগম (৪৫)।

পুলিশ জানায়, জাহিদুল ইসলামের সঙ্গে তার প্রতিবেশী মজিবর রহমানের ৩২ বিঘা জমি নিয়ে বিরোধ চলছিল। জাহিদুল ইসলাম তার প্রতিপক্ষকে ফাঁসানোর উদ্দেশ্যে পূর্ব পরিকল্পনা অনুযায়ী গত শনিবার (১০ মে) গভীর রাতে তার স্ত্রী ও ভাইয়ের স্ত্রীর সহযোগিতায় মেয়ে নবম শ্রেণিতে পড়ুয়া মেয়ে জান্নাতি খাতুন‌কে (১৫) রড ও দা দিয়ে শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে হত্যা করে। পরে তারা ভুট্টা ক্ষে‌তের পা‌শে মরদেহ ফেলে রাখে ও খড়ের পালায় আগুন লাগিয়ে দেয়। পর‌দিন সকা‌লে মর‌দেহ দেখ‌তে পেয়ে পু‌লি‌শে খবর দি‌লে উদ্ধার করে ময়নাতদ‌ন্তে‌ পাঠা‌নো হয়।

এ ঘটনায় নিহতের চাচা খলিল হক (৫৫) বাদী হয়ে কুড়িগ্রাম থানায় এজাহার দাখিল করেন। পরে কুড়িগ্রাম থানার একটি টিম হত্যাকাণ্ডের বিষয়ে তদন্ত শুরু করে। তদন্তের এক পর্যায়ে প্রতিপক্ষকে ফাঁসাতে নিজের মেয়েকে মা-বাব কর্তৃক হত্যার বিষয়টি উঠে আসে।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও ডি‌বির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলার রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, মামলার তদন্তকারী কর্মকর্তা কুড়িগ্রাম থানার ওসি হাবিবুল্লাহ ও ডিবি পুলিশের একটি টিম তাৎক্ষণিকভাবে অনুসন্ধান শুরু করে মাত্র চার ঘণ্টার মধ্যে উক্ত ঘটনার রহস্য উদঘাটন ক‌রে মূল ঘাতকদের গ্রেফতার করে। পরে আসামিরা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ডিসেম্বর ঘিরে বড় ধরনের নাশকতার আশঙ্কা নেই: এসআরবি

প্রতিপক্ষকে ফাঁসাতে মেয়েকে হত্যা, মা-বাবাসহ গ্রেফতার ৩

আপডেট সময় ০১:০৩:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ মে ২০২৫