ঢাকা ০১:২৫ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিসেম্বর ঘিরে বড় ধরনের নাশকতার আশঙ্কা নেই: এসআরবি সংসদের মর্যাদা ক্ষুণ্ন হয়, এমন আচরণ না করার আহ্বান স্পিকারের সশস্ত্র বাহিনীর তিন কর্মকর্তার পদে রদবদল সোনার খনির অর্থ যাচ্ছে জঙ্গিদের হাতে, খননকাজ বন্ধ করল পাকিস্তান ২০৩১ ওয়ানডে বিশ্বকাপের দিনক্ষণ চূড়ান্ত, যৌথ আয়োজক বাংলাদেশ-ভারত হরমুজ প্রণালিতে ২০ লাখ ব্যারেল তেলবাহী সুপারট্যাঙ্কারডুবির দাবি ইরানের সিলেট অভিমুখে ১১ দলীয় ঐক্যের লংমার্চ স্থগিত কর্মকর্তার হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়েও আটকানো যায়নি অবৈধ সিগারেটের চালান! হাতিরঝিলে ইন্টারনেট অফিসে ঢুকে দুই কর্মচারীকে গুলি উপকূলীয় উন্নয়নে স্থানীয় বাস্তবতাকে গুরুত্ব দিতে হবে: চিফ হুইপ

পাবনায় চরমপন্থি সদস্যকে কুপিয়ে হত্যা

পাবনা সদর উপজেলায় মধ্যরাতে এক চরমপন্থি সদস্যকে কুপিয়ে ও গুলি করে হত্যার ঘটনা ঘটেছে। সোমবার (১২ মে) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ভাঁড়ারা ইউনিয়নের বিজয়রামপুর গ্রামে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন পাবনা সদর থানার ওসি আব্দুস সালাম।

নিহত বাবুল শেখ (৪০) ইউনিয়নের বিজয়রামপুর গ্রামের হোসেন শেখের ছেলে। তিনি চরমপন্থি দলের সদস্য ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, লিভার জনিত রোগের কারণে গত দুই বছর আগে বিদেশ থেকে দেশে চলে আসেন বাবুল শেখ। এরপর থেকে বাড়িতেই থাকেন। অসুস্থতাজনিত কারণে কাজও করতে পারেন না। সোমবার রাতে এলাকার বাজারে চা পান করে ফিরছিলেন তিনি। বাড়ির কাছাকাছি পৌঁছালে দুর্বৃত্তরা পেছন থেকে গুলি করে এবং চাপাতি দিয়ে কুপিয়ে ফেলে রেখে যায়। জানাজানি হলে স্থানীয়রা উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিলে তাকে মৃত ঘোষণা করা হয়।

পাবনা সদর থানার ওসি আব্দুস সালাম বলেন, প্রাথমিকভাবে জানতে পেরেছি তিনি চরমপন্থি দলের সদস্য ছিলেন। এছাড়া গত দুই থেকে আড়াই বছর আগে স্থানীয় একটি মার্ডারের সঙ্গেও জড়িত ছিলেন। এরপর এ ঘটনা থেকে আড়ালে থাকতে তিনি মালয়েশিয়া গিয়েছিলেন। এসব ঘটনার জেরেই এ হত্যাকাণ্ড বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তদন্তে পুরো বিষয় জানা যাবে। আপাতত মরদেহ ময়নাতদন্তের প্রস্তুতি চলছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ডিসেম্বর ঘিরে বড় ধরনের নাশকতার আশঙ্কা নেই: এসআরবি

পাবনায় চরমপন্থি সদস্যকে কুপিয়ে হত্যা

আপডেট সময় ১২:০৭:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ মে ২০২৫