পাবনার বিস্তৃর্ণ চরাঞ্চলে বাদাম ক্ষেত তলিয়ে যাওয়ার শংকায় অপরিপক্ক বাদাম তুলছেন কৃষকরা। গত কয়েক দিনে যমুনা নদীতে হঠাৎ পানি বৃদ্ধির ফলে জেলার বেড়া উপজেলার চরাঞ্চলের শত শত একর বাদামের ক্ষেত তলিয়ে যাওয়ার ফলে কৃষকরা অনেকটা বাধ্য হয়ে এই কাজ করছেন।
সরেজমিনে দেখতে গেলে, দেখা যায় উপজেলার চর পেচাকোলা, রাকসা, নগরবাড়ি, মোল্লার চরসহ বিভিন্ন চরে ঘুরে কৃষকদের অপরিপক্ক বাদাম তোলার দৃশ্য চোখে পড়ে। এতে ওই এলাকার কৃষকরা চরম ক্ষতির মুখে পরেছেন।
বেড়া উপজেলা কৃষি অফিস সূত্র ও স্থানীয় চাষিরা জানান, যমুনা নদীর চরাঞ্চলে জেগে ওঠা নতুন জমিতে এ বছরও অনেক কৃষক বাদাম চাষ করেছিলেন। বিশেষ করে রূপপুর, ঢালারচর, নতুন ভারেঙ্গা, পুরান ভারেঙ্গা, হাটুরিয়া নাকালিয়া ইউনিয়নসহ বিভিন্ন এলাকার প্রায় ১৫ শত হেক্টরের অধিক জমিতে বাদামের আবাদ হয়। কৃষকেরা কিছুদিনের মধ্যেই বাদাম ঘরে তোলার প্রস্তুতি নিচ্ছিলেন। তবে হঠাৎ যমুনা নদীতে জোয়ারের পানি বৃদ্ধিতে এ সমস্যা দেখা দেয়। ইতিমধ্যেই চরের নিচু এলাকার বাদামের ক্ষেত তলিয়ে গেছে। এতে প্রায় কৃষকদের ভাষ্যমতে। ৫ শত হেক্টর জমির বাদাম অপরিপক্ষ অবস্থায়েই ক্ষেত থেকে তুলে ফেলতে হচ্ছে। কৃষকদের অভিযোগ পানিতে ডুবে প্রায় এক হাজার মণ বাদাম নষ্ট হয়ে গেছে। ফলে ওই এলাকার কৃষকরা চরম দুশ্চিন্তার মধ্যে রয়েছেন।
রাকসার চরের কৃষক আবদুল, শামীম, জুয়েল, রেজা, ছানোয়ার হোসেন জানান, অন্যান্য বছর বাদামের ভালো ফলন পেয়েছি, তাই এবার বেশি জমিতে চাষ করেছিলেন। কিন্তু হঠাৎ পানি এসে তাঁদের অনেক জমির বাদাম নষ্ট করে দিল। আগাম জমি থেকে ফসল তোলার কারনে অর্ধেক উৎপাদন হলো এবার। আগামী মৌসুমে সঠিক সময়ে কৃষি প্রণোদনার দাবি জানান তাঁরা, যেন ক্ষতি পুষিয়ে উঠতে পারেন।
যমুনা নদীতে বাদামের ক্ষেত তলিয়ে যাওয়ায় কৃষক পরিবারের নারী, পুরুষ ও শিশুসহ সবাই মিলে বাদা তোলায় ব্যস্ত সময় পার করছেন।
রূপপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান উজ্জল হোসেন জানান, কৃষকদের স্বপ্ন পানিতে তলিয়ে যাওয়ায় বহু বাদাম চাষীর ক্ষতি হয়েছে। কৃষকরা এ বছর লোকসানের মুখে পড়বে, তিনি সরকারিভাবে তাদের সহায়তার দাবি জানান।
বেড়া উপজেলার কৃষি কর্মকর্তা নুসরাত কবীর জানান, “চরাঞ্চলের বাদাম ক্ষেত তলিয়ে যাওয়ার সে ধরনের খবর নেই তাঁদের কাছে। নীচু জমিতে যারা আগাম বাদাম চাষ কররছিলেন তাঁরা ইতিমধ্যেই জমি থেকে বাদাম তুলে ফেলেছেন। কিছু জমি থেকে অপরিপক্ক বাদাম তোলার কারনে কিছু কৃষক ক্ষতিগ্রস্থ হতে পারে।
তবে, অনেক সময় কৃষকরা সরকারী অনুদানের আশায় এমন কথা বলেন। তারপরও খোঁজখবর নিয়ে দেখব। চলতি বছরে বেড়া উপজেলায় ১৫ শত হেক্টর জমিতে বাদামের চাষ হয়েছে। সুতিখালি এলাকায় ইরি জমিতে ধান ডুবে য়াওয়ার খবর পেয়ে আমি সেখানে গিয়ে স্লুইস গেট বন্ধ কওে দেওয়ার ব্যবস্থা করেছি।”
তানভীর তাহারাত, পাবনা জেলা প্রতিনিধি 

























