ঢাকা ০১:০৮ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিসেম্বর ঘিরে বড় ধরনের নাশকতার আশঙ্কা নেই: এসআরবি সংসদের মর্যাদা ক্ষুণ্ন হয়, এমন আচরণ না করার আহ্বান স্পিকারের সশস্ত্র বাহিনীর তিন কর্মকর্তার পদে রদবদল সোনার খনির অর্থ যাচ্ছে জঙ্গিদের হাতে, খননকাজ বন্ধ করল পাকিস্তান ২০৩১ ওয়ানডে বিশ্বকাপের দিনক্ষণ চূড়ান্ত, যৌথ আয়োজক বাংলাদেশ-ভারত হরমুজ প্রণালিতে ২০ লাখ ব্যারেল তেলবাহী সুপারট্যাঙ্কারডুবির দাবি ইরানের সিলেট অভিমুখে ১১ দলীয় ঐক্যের লংমার্চ স্থগিত কর্মকর্তার হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়েও আটকানো যায়নি অবৈধ সিগারেটের চালান! হাতিরঝিলে ইন্টারনেট অফিসে ঢুকে দুই কর্মচারীকে গুলি উপকূলীয় উন্নয়নে স্থানীয় বাস্তবতাকে গুরুত্ব দিতে হবে: চিফ হুইপ

সিলেটে উপজেলা ছাত্রলীগ সভাপতিসহ ২৬ নেতাকর্মীর আত্মসমর্পণ

সিলেটের জকিগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের ২৬ নেতাকর্মী আত্মসমর্পণ করেছেন। সোমবার (১২ মে) দুপুরে সিলেটের সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন তারা। তবে বিচারক শেখ আশফাকুর রহমান তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

সিলেট জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) আশিক উদ্দিন জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

আত্মসমর্পণকারীরা বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের ঘটনায় দায়ের করা পাঁচটি মামলার আসামি। এর আগে উচ্চ আদালত থেকে তারা আট সপ্তাহের জামিনে ছিলেন। জামিনের শর্ত মোতাবেক সোমবার আদালতে আত্মসমর্পণ করেন।

এদিকে আদালতে আত্মসমর্পণ করতে আসা নেতাকর্মীদের হেনস্থা করেছে বিক্ষুব্ধ জনতা। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ উত্তেজিত জনতাকে ধাওয়া দিয়ে সরিয়ে দেয়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সিলেটের জকিগঞ্জে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় চারটি মামলা হয়। চার মামলায় আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগসহ বিভিন্ন সংগঠনের এক হাজারেরও বেশি নেতাকর্মীকে আসামি করা হয়।

এক মামলার বাদী জাহাঙ্গীর আলম রিপন জাগো নিউজকে বলেন, ‘তার মামলার নাম উল্লেখ করা ৪৮ জনসহ আড়াই শতাধিক আসামির মধ্যে তিনজন উচ্চ আদালত থেকে জামিনে ছিলেন। সোমবার সিলেটের আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। কিন্তু আদালত কারও জামিন আবেদন মঞ্জুর করেননি।’

আদালতে পাবলিক প্রসিকিউটর (পিপি) আশিক উদ্দিন জাগো নিউজকে বলেন, ‘পাঁচ মামলায় ২৬ আসামি আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। কিন্তু আদালত তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।’

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ডিসেম্বর ঘিরে বড় ধরনের নাশকতার আশঙ্কা নেই: এসআরবি

সিলেটে উপজেলা ছাত্রলীগ সভাপতিসহ ২৬ নেতাকর্মীর আত্মসমর্পণ

আপডেট সময় ০৬:২১:৫৭ অপরাহ্ন, সোমবার, ১২ মে ২০২৫