ঢাকা ১২:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিসেম্বর ঘিরে বড় ধরনের নাশকতার আশঙ্কা নেই: এসআরবি সংসদের মর্যাদা ক্ষুণ্ন হয়, এমন আচরণ না করার আহ্বান স্পিকারের সশস্ত্র বাহিনীর তিন কর্মকর্তার পদে রদবদল সোনার খনির অর্থ যাচ্ছে জঙ্গিদের হাতে, খননকাজ বন্ধ করল পাকিস্তান ২০৩১ ওয়ানডে বিশ্বকাপের দিনক্ষণ চূড়ান্ত, যৌথ আয়োজক বাংলাদেশ-ভারত হরমুজ প্রণালিতে ২০ লাখ ব্যারেল তেলবাহী সুপারট্যাঙ্কারডুবির দাবি ইরানের সিলেট অভিমুখে ১১ দলীয় ঐক্যের লংমার্চ স্থগিত কর্মকর্তার হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়েও আটকানো যায়নি অবৈধ সিগারেটের চালান! হাতিরঝিলে ইন্টারনেট অফিসে ঢুকে দুই কর্মচারীকে গুলি উপকূলীয় উন্নয়নে স্থানীয় বাস্তবতাকে গুরুত্ব দিতে হবে: চিফ হুইপ

কামরাঙ্গীরচরে বিষপানে কিশোরীর মৃত্যু

রাজধানীর কামরাঙ্গীরচর থানার সিলেট‍্যা বাজার এলাকায় বিষপানে জিয়াসমিন (১৪) নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে। সে একটি প্লাস্টিক কারখানায় পানির কল বানানোর কাজ করতো।

সোমবার (১২ মে) বিকেল সাড়ে তিনটার দিকে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।

জিয়াসমিনকে হাসপাতালে নিয়ে আসা চারমা রংমালা খাতুন জানান, আমার মেয়ে একটি প্লাস্টিকের কল বানানোর কারখানায় কাজ করে। আজ (সোমবার) দুপুরের দিকে কারখানায় সে বিষ খেয়ে অচেতন হয়ে পড়ে। পরে তার সহকর্মীরা খবর দিলে আমরা তাকে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক আমার মেয়েকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, আমার এক ছেলে এক মেয়ের মধ্যে সে ছিল সবার বড়। কী কারণে সে বিষ পান করেছে, সে বিষয়টি বলতে পারছি না। আমি তাকে কোনো ধরনের রাগারাগি বা গালাগালি কিছুই করিনি। তার বাবা সফর আলীর সঙ্গে আমাদের কোনো যোগাযোগ নেই। আমি মাটি কাটার কাজ করি। দুই সন্তানকে নিয়ে কামরাঙ্গীরচরের সিলেট‍্যা বাজার এলাকায় ভাড়া থাকি।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, কামরাঙ্গীরচর থেকে এক কিশোরীকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ওই কিশোরীর মা জানিয়েছে সে বিষপানে মারা গেছে। আমরা বিষয়টি কামরাঙ্গীরচর থানা পুলিশকে জানিয়েছি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ডিসেম্বর ঘিরে বড় ধরনের নাশকতার আশঙ্কা নেই: এসআরবি

কামরাঙ্গীরচরে বিষপানে কিশোরীর মৃত্যু

আপডেট সময় ০৪:০৪:২০ অপরাহ্ন, সোমবার, ১২ মে ২০২৫