ঢাকা ১১:২৫ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিসেম্বর ঘিরে বড় ধরনের নাশকতার আশঙ্কা নেই: এসআরবি সংসদের মর্যাদা ক্ষুণ্ন হয়, এমন আচরণ না করার আহ্বান স্পিকারের সশস্ত্র বাহিনীর তিন কর্মকর্তার পদে রদবদল সোনার খনির অর্থ যাচ্ছে জঙ্গিদের হাতে, খননকাজ বন্ধ করল পাকিস্তান ২০৩১ ওয়ানডে বিশ্বকাপের দিনক্ষণ চূড়ান্ত, যৌথ আয়োজক বাংলাদেশ-ভারত হরমুজ প্রণালিতে ২০ লাখ ব্যারেল তেলবাহী সুপারট্যাঙ্কারডুবির দাবি ইরানের সিলেট অভিমুখে ১১ দলীয় ঐক্যের লংমার্চ স্থগিত কর্মকর্তার হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়েও আটকানো যায়নি অবৈধ সিগারেটের চালান! হাতিরঝিলে ইন্টারনেট অফিসে ঢুকে দুই কর্মচারীকে গুলি উপকূলীয় উন্নয়নে স্থানীয় বাস্তবতাকে গুরুত্ব দিতে হবে: চিফ হুইপ

পাটগ্রামে সুপারি গাছ থেকে পড়ে চোরের মৃত্যু

লালমনিরহাটের পাটগ্রামে সুপারি গাছ থেকে সুপারি চুরি করতে গিয়ে গাছ থেকে পড়ে আবেদ আলী (৬০) নামে এক চোরের মৃত্যু হয়েছে। তিনি দুই মেয়ে ও এক ছেলে সন্তানের জনক। মৃত আবেদ আলী উপজেলার জোংড়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ধবলগুড়ি গ্রামের মৃত ছমর উদ্দিনের ছেলে। শনিবার (১০ মে) ভোররাতে এ ঘটনা ঘটে।

শনিবার (১০ মে) দুপুর আড়াইটায় পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুজ্জামান সরকার নিহতের সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ গিয়েছে। মরদেহ থানায় নিয়ে আসা হচ্ছে।,
থানা পুলিশ ও স্থানীয়রা জানায়, উপজেলার জোংড়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ধবলগুড়ি গ্রামের জনতার বাজার এলাকায় এরশাদ হোসেন সেবুর একটি সুপারি গাছের বাগান রয়েছে। রোববার (১১ মে) সকাল ৯ টার দিকে এ বাগানের একটি পুরাতন সুপারি গাছ ভেঙ্গে পড়ে থাকা ও পাশে মৃত অবস্থায় ওই এলাকার আবেদ আলীকে পড়ে থাকতে দেখেন স্থানীয় ভুট্টা ক্ষেতে কাজ করতে আসা শ্রমিকরা। পরে থানা পুলিশকে খবর দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করেন।
জনতার বাজারের স্থানীয় একাধিক বাসিন্দা নাম প্রকাশে অনিচ্ছুক বলেন, ‘আবেদ আলী দীর্ঘদিন থেকে এ এলাকায় চুরি করতো। একাধিকবার তাকে ধরে বিচার করে ছেড়ে দেওয়া হয়েছে। ধারণা করা হচ্ছে তিনি সুপারি গাছে উঠে সুপারি চুরি করার সময় পড়ে গিয়ে আঘাত পেয়ে মারা গেছেন।’
আবেদ আলীর স্ত্রী মমেনা বেগম (৪৮) বলেন, ‘আমার স্বামী কাজকামাই করে সংসার চালায়। রাতে মোবাইলে ওয়াজ শুনে তিনটার সময় ঘর থেকে বের হয়ে যায়। পরে সকালে শুনি সুপারির গাছ থেকে পড়ে নাকি মারা গেছেন। কিভাবে কি হয়েছে সঠিক বলতে পারিনা।’
এ ব্যাপারে পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুজ্জামান সরকার বলেন, ‘ধারণা করা হচ্ছে ভোরবেলা ওই ব্যক্তি সুপারি গাছে উঠে সুপারি পাড়ানোর সময় পড়ে মারা গেছেন। সুপারি গাছটি পুরাতন আর মাঝখানে নষ্ট হওয়ার মত ছিলো। লাশ উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়না তদন্তের জন্য আজই (রোববার) বিকেলে লালমনিরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ডিসেম্বর ঘিরে বড় ধরনের নাশকতার আশঙ্কা নেই: এসআরবি

পাটগ্রামে সুপারি গাছ থেকে পড়ে চোরের মৃত্যু

আপডেট সময় ০৮:৪৭:৫১ অপরাহ্ন, রবিবার, ১১ মে ২০২৫