ঢাকা ১২:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিসেম্বর ঘিরে বড় ধরনের নাশকতার আশঙ্কা নেই: এসআরবি সংসদের মর্যাদা ক্ষুণ্ন হয়, এমন আচরণ না করার আহ্বান স্পিকারের সশস্ত্র বাহিনীর তিন কর্মকর্তার পদে রদবদল সোনার খনির অর্থ যাচ্ছে জঙ্গিদের হাতে, খননকাজ বন্ধ করল পাকিস্তান ২০৩১ ওয়ানডে বিশ্বকাপের দিনক্ষণ চূড়ান্ত, যৌথ আয়োজক বাংলাদেশ-ভারত হরমুজ প্রণালিতে ২০ লাখ ব্যারেল তেলবাহী সুপারট্যাঙ্কারডুবির দাবি ইরানের সিলেট অভিমুখে ১১ দলীয় ঐক্যের লংমার্চ স্থগিত কর্মকর্তার হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়েও আটকানো যায়নি অবৈধ সিগারেটের চালান! হাতিরঝিলে ইন্টারনেট অফিসে ঢুকে দুই কর্মচারীকে গুলি উপকূলীয় উন্নয়নে স্থানীয় বাস্তবতাকে গুরুত্ব দিতে হবে: চিফ হুইপ

নিষেধাজ্ঞা থেকে ফিরেই জয় পেলেন ইয়ানিক সিনার

মাঠের বাইরে ১০০ দিনেরও বেশি সময়। অবশেষে অপেক্ষার প্রহর শেষ হয়েছে ইয়ানিক সিনারের। ডোপিং কাণ্ডে তিন ম্যাচের নিষেধাজ্ঞা কাটিয়ে খেলায় ফিরেছেন তিনি। বিশ্বসেরা টেনিস তারকার প্রত্যাবর্তনও হয়েছে দারুণভাবে। জয় দিয়েই ফের খেলা শুরু করেছেন তিনি।

গতকাল শনিবার ইতালিয়ান ওপেনে উল্লসিত স্বাগতিক দর্শকদের সামনে ৯৯তম র‌্যাঙ্কধারী মারিয়ানো নাভোনেকে ৬-৩, ৬-৪ গেমে হারিয়েছেন সিনার। এতে তিনি প্রমাণ করে দিলেন—এখনও টেনিস ম্যাচ জিততে জানেন।

গেল জানুয়ারিতে অস্ট্রেলিয়ান ওপেন জিতে তৃতীয় গ্র্যান্ড স্ল্যাম শিরোপা অর্জনের পর এটি ছিল সিনারের প্রথম ম্যাচ। তিনি বলেন, ‘অসাধারণ অনুভূতি। আমি এই মুহূর্তের জন্য দীর্ঘদিন ধরে অপেক্ষা করেছি। ফিরে আসতে পেরে আমি খুবই খুশি। প্রতিযোগিতামূলক মনোভাব ফিরে পেতে মাত্র তিনটি গেম লেগেছিল।’
শনিবার সিনারের খেলায় খুব একটা জড়তা দেখা যায়নি। খুব দ্রুতই আগের মতো লাইনের কাছাকাছি তার গ্রাউন্ডস্ট্রোকগুলো মারতে শুরু করেন।

তবে সিনার স্বীকার করেছেন, নিষেধাজ্ঞা শেষে আগের ফর্মে ফিরে আসতে পারবেন কি না তা নিয়ে সন্দেহ ছিল। বলেন, ‘সন্দেহ থাকা স্বাভাবিক। কোনো সন্দেহ না থাকলে সেটা অদ্ভুত হতো, এমনকি আত্মগর্বিতও শোনাতো, তাই না?’
‘আজ (গতকাল) কোর্টে নামার আগেও আমার সন্দেহ ছিল। পরের ম্যাচে কী হবে, সে নিয়েও সন্দেহ আছে। তবে এসব সন্দেহ নিয়েই আমাদের বাঁচতে হয়। কারণ এর মানে হলো আপনি সত্যিই বিষয়টিকে গুরুত্ব দেন, উন্নতি করতে চান, নিজেকে প্রমাণ করতে চান, কিছু অসাধারণ করতে চান’-যোগ করেন সিনার।

১০,৫০০ দর্শকের অনেকেই খেলা দেখতে এসেছেন কমলা রঙের পোশাকে, যা সিনারের থিম রঙ। দর্শকদের হাতে দেখা গেছে অনেক পোস্টার, যার একটিতে লেখা ছিল: ‘বেনতোর্নাতো ইয়ানিক’ (ইতালীয় ভাষায় ‘স্বাগতম ইয়ানিক’)।

গেল অক্টোবর থেকে এ নিয়ে টানা ২২ ম্যাচে জয় পেলেন সিনার।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ডিসেম্বর ঘিরে বড় ধরনের নাশকতার আশঙ্কা নেই: এসআরবি

নিষেধাজ্ঞা থেকে ফিরেই জয় পেলেন ইয়ানিক সিনার

আপডেট সময় ০৬:৪৬:২৭ অপরাহ্ন, রবিবার, ১১ মে ২০২৫