ঢাকা ১২:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিসেম্বর ঘিরে বড় ধরনের নাশকতার আশঙ্কা নেই: এসআরবি সংসদের মর্যাদা ক্ষুণ্ন হয়, এমন আচরণ না করার আহ্বান স্পিকারের সশস্ত্র বাহিনীর তিন কর্মকর্তার পদে রদবদল সোনার খনির অর্থ যাচ্ছে জঙ্গিদের হাতে, খননকাজ বন্ধ করল পাকিস্তান ২০৩১ ওয়ানডে বিশ্বকাপের দিনক্ষণ চূড়ান্ত, যৌথ আয়োজক বাংলাদেশ-ভারত হরমুজ প্রণালিতে ২০ লাখ ব্যারেল তেলবাহী সুপারট্যাঙ্কারডুবির দাবি ইরানের সিলেট অভিমুখে ১১ দলীয় ঐক্যের লংমার্চ স্থগিত কর্মকর্তার হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়েও আটকানো যায়নি অবৈধ সিগারেটের চালান! হাতিরঝিলে ইন্টারনেট অফিসে ঢুকে দুই কর্মচারীকে গুলি উপকূলীয় উন্নয়নে স্থানীয় বাস্তবতাকে গুরুত্ব দিতে হবে: চিফ হুইপ

খুলনায় আ.লীগ নেত্রী লিভানা গ্রেপ্তার

খুলনা মহানগর মহিলা লীগের সহসভাপতি লিভানা পারভীনকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। রোববার (১১ মে) দুপুরে নগরীর পূর্ব বানিয়াখামার বিকে মেইন রোডের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

লিভানা পারভীন খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সিটি মেয়র তালুকদার আবদুল খালেকের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন। নিয়ম লংঘন করে নিজ জামাইসহ একাধিক স্বজনের নামে ওএমএস ও টিসিবির ডিলারশিপ গ্রহণসহ বিভিন্ন অনৈতিক সুবিধা আদায় করায় আওয়ামী লীগের নেতাকর্মীরাও তার ওপর ক্ষুব্ধ ছিলেন।
খুলনা মহানগর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৈমুর ইসলাম বলেন, গত বছর ১৬ জানুয়ারি নগরীর রয়েল মোড়ে ‘ফ্যাশান জোন বাই লিন্ডা’ নামের দোকানে চাঁদার দাবিতে ভাঙচুর ও লুটপাট চালানো হয়। এই মামলায় লিভানা পারভীনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ডিসেম্বর ঘিরে বড় ধরনের নাশকতার আশঙ্কা নেই: এসআরবি

খুলনায় আ.লীগ নেত্রী লিভানা গ্রেপ্তার

আপডেট সময় ০৬:৩৩:৫১ অপরাহ্ন, রবিবার, ১১ মে ২০২৫