ঢাকা ১২:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিসেম্বর ঘিরে বড় ধরনের নাশকতার আশঙ্কা নেই: এসআরবি সংসদের মর্যাদা ক্ষুণ্ন হয়, এমন আচরণ না করার আহ্বান স্পিকারের সশস্ত্র বাহিনীর তিন কর্মকর্তার পদে রদবদল সোনার খনির অর্থ যাচ্ছে জঙ্গিদের হাতে, খননকাজ বন্ধ করল পাকিস্তান ২০৩১ ওয়ানডে বিশ্বকাপের দিনক্ষণ চূড়ান্ত, যৌথ আয়োজক বাংলাদেশ-ভারত হরমুজ প্রণালিতে ২০ লাখ ব্যারেল তেলবাহী সুপারট্যাঙ্কারডুবির দাবি ইরানের সিলেট অভিমুখে ১১ দলীয় ঐক্যের লংমার্চ স্থগিত কর্মকর্তার হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়েও আটকানো যায়নি অবৈধ সিগারেটের চালান! হাতিরঝিলে ইন্টারনেট অফিসে ঢুকে দুই কর্মচারীকে গুলি উপকূলীয় উন্নয়নে স্থানীয় বাস্তবতাকে গুরুত্ব দিতে হবে: চিফ হুইপ

পবিপ্রবিতে ‘শিক্ষাবান্ধব পরিবহন ব্যবস্থা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

  • এম রহমান
  • আপডেট সময় ০৬:২৬:১২ অপরাহ্ন, রবিবার, ১১ মে ২০২৫
  • ৬৮৫ বার পড়া হয়েছে

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) কর্মরত গাড়ি চালক ও সহকারীদের জন্য ‘শিক্ষাবান্ধব পরিবহন ব্যবস্থা’ শীর্ষক দিনব্যাপী একটি প্রশিক্ষণ সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

১১ মে রবিবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের সম্মেলন কক্ষে ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল (আইকিউএসি) সেমিনারটির আয়োজন করে।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলর বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “বিশ্ববিদ্যালয়ের পরিবহন ব্যবস্থা শুধু একটি লজিস্টিক ইউনিট নয়, এটি শিক্ষাবান্ধব ও মানবিক আচরণের অনুশীলনের ক্ষেত্রও বটে। চালক ও সহকারীদের পেশাদারিত্ব, সময়ানুবর্তিতা ও সৌহার্দ্যপূর্ণ আচরণ শিক্ষার্থীদের নিরাপদ ও স্বস্তিদায়ক যাত্রা নিশ্চিত করে।”

বিশেষ অতিথির বক্তব্যে প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এসএম হেমায়েত জাহান বলেন, “সুশৃঙ্খল ও সময়োপযোগী পরিবহন ব্যবস্থা বিশ্ববিদ্যালয়ের সার্বিক কার্যক্রমে গতি আনে। চালক ও সহকারীদের সচেতনতা এ ব্যবস্থাকে আরও কার্যকর করে তুলতে পারে।”

কোষাধ্যক্ষ প্রফেসর মোঃ আবদুল লতিফ বলেন, “নিয়মিত প্রশিক্ষণ, আচরণগত উন্নয়ন এবং সচেতনতা বৃদ্ধির মাধ্যমে পরিবহন ব্যবস্থা আরও আধুনিক ও শিক্ষাবান্ধব করা সম্ভব।”

সভাপতিত্ব করেন আইকিউএসি সেলের পরিচালক ও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. মোঃ ইকতিয়ার উদ্দিন। তিনি বলেন, “চালক ও সহকারীদের শুধু যান্ত্রিক দক্ষতা নয়, সামাজিক ও নৈতিক দায়বদ্ধতার জায়গা থেকেও গড়ে তোলা প্রয়োজন। এই সেমিনার সে প্রয়াসেরই অংশ।”

ডেপুটি রেজিস্ট্রার ড. মোঃ আমিনুল ইসলাম এর সঞ্চালনায় উক্ত সেমিনারে প্রশিক্ষক ছিলেন আইকিউএসি সেলের অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মো. আবদুল মাসুদ, অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মোঃ নুর নবী, ডেপুটি পরিবহন কর্মকর্তা প্রফেসর ড. মোঃ মুজাহিদুল ইসলাম, ট্রাফিক পুলিশের পরিদর্শক (শহর ও যানবাহন) আইজিএম শাহারিয়াতুল মোতাকাব্বির এবং পবিপ্রবির সাবেক ছাত্র ও বর্তমানে বরিশাল মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক সার্জেন্ট সজিব দেবনাথ।

সেমিনারে পবিপ্রবির আইন অনুষদের ডিন প্রফেসর মোঃ জামাল হোসেন, পরিবহন কর্মকর্তা প্রফেসর ড. মোঃ কামাল হোসেনসহ পবিপ্রবিতে কর্মরত চালক ও সহকারীরা অংশ নেন। বিকেল ৫টায় সেমিনারটি শেষ হয়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ডিসেম্বর ঘিরে বড় ধরনের নাশকতার আশঙ্কা নেই: এসআরবি

পবিপ্রবিতে ‘শিক্ষাবান্ধব পরিবহন ব্যবস্থা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

আপডেট সময় ০৬:২৬:১২ অপরাহ্ন, রবিবার, ১১ মে ২০২৫