ঢাকা ১২:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিসেম্বর ঘিরে বড় ধরনের নাশকতার আশঙ্কা নেই: এসআরবি সংসদের মর্যাদা ক্ষুণ্ন হয়, এমন আচরণ না করার আহ্বান স্পিকারের সশস্ত্র বাহিনীর তিন কর্মকর্তার পদে রদবদল সোনার খনির অর্থ যাচ্ছে জঙ্গিদের হাতে, খননকাজ বন্ধ করল পাকিস্তান ২০৩১ ওয়ানডে বিশ্বকাপের দিনক্ষণ চূড়ান্ত, যৌথ আয়োজক বাংলাদেশ-ভারত হরমুজ প্রণালিতে ২০ লাখ ব্যারেল তেলবাহী সুপারট্যাঙ্কারডুবির দাবি ইরানের সিলেট অভিমুখে ১১ দলীয় ঐক্যের লংমার্চ স্থগিত কর্মকর্তার হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়েও আটকানো যায়নি অবৈধ সিগারেটের চালান! হাতিরঝিলে ইন্টারনেট অফিসে ঢুকে দুই কর্মচারীকে গুলি উপকূলীয় উন্নয়নে স্থানীয় বাস্তবতাকে গুরুত্ব দিতে হবে: চিফ হুইপ

রামপালে ফ্যাসিবাদী আওয়ামীলীগ নিষিদ্ধের দাবিতে ছাত্র জনতার অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত

বাগেরহাট রামপালে আওয়ামী লীগের বিচার, নিবন্ধন বাতিল ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে খুলনা -মোংলা সড়কের চার রাস্তার সামনে শনিবার (১০মে) বিকালে বিক্ষোভ অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকাল সেখানে অবস্থান রেখে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবিতে নানা স্লোগান দেওয়া হচ্ছে।

এতে ক্রমেই নতুন করে যোগ দিচ্ছেন অনেকেই। যোগ দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের পাশাপাশি অন্যান্য কয়েকটি দল ও সংগঠনের নেতাকর্মীরাও।

শনিবার বিকাল ৪টা থেকে এ অবস্থান কর্মসূচি শুরু হয়েছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত অবস্থান কর্মসূচি চলছে।

এ কর্মসূচিতে এনসিপির পাশাপাশি যোগ দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, ইসলামী ছাত্রশিবির, জুলাই ঐক্য, গণতান্ত্রিক ছাত্র সংসদ, বাংলাদেশ জামাত ইসলাম সহ ছাত্র পক্ষের নেতাকর্মীরা। এ ছাড়াও বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত হচ্ছেন।

ধীরে ধীরে বড় হচ্ছে আন্দোলনরতদের সারি।

কর্মসূচিতে এনসিপির নেতা মাজিদুর রহমান জুয়েল, এনসিপির বাগেরহাট জেলা প্রতিনিধি মোঃ আলামিন শেখ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহ্বায়ক মোঃ খালিদ হাসান নোমান, সংগঠন মোঃ সাব্বির মীর, রামপাল সদর ইউনিয়নের যুব বিভাগের সভাপতি মোঃ সাব্বির রহমান, রামপাল সদর ইউনিয়নের জামাত ইসলামের অর্থ সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম, ছাত্র শিবির পশ্চিম থানার সভাপতি মোঃ মুরসালিন, রামপাল সদর ইউনিয়নের ছাত্র শিবির সভাপতি মোঃ আরাফাত হোসেন সবুজ, রামপাল প্রেস ক্লাবের সদস্য শেখ মাসুম বিল্লাহ সহ প্রমুখ রয়েছেন।

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে অংশ নিয়ে অবস্থান কর্মসূচিতে স্লোগান দেন আবু হাসান, সরদার মহিদুল ইসলাম এবং সাব্বির রহমান।

উপস্থিত নেতৃবৃন্দ বলেন ‘অন্তর্বর্তী সরকারের প্রথম দায়িত্ব ছিল আওয়ামী লীগকে নিষিদ্ধ করা।

কিন্তু আমাদের আবারও এই আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে আন্দোলন করতে হচ্ছে। যতক্ষণ আওয়ামী লীগ নিষিদ্ধ এবং আমাদের তিনটি দাবি যতক্ষণ মানা না হবে ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথে থাকবো।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ডিসেম্বর ঘিরে বড় ধরনের নাশকতার আশঙ্কা নেই: এসআরবি

রামপালে ফ্যাসিবাদী আওয়ামীলীগ নিষিদ্ধের দাবিতে ছাত্র জনতার অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত

আপডেট সময় ০৬:০৬:৩১ অপরাহ্ন, রবিবার, ১১ মে ২০২৫