ঢাকা ১২:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিসেম্বর ঘিরে বড় ধরনের নাশকতার আশঙ্কা নেই: এসআরবি সংসদের মর্যাদা ক্ষুণ্ন হয়, এমন আচরণ না করার আহ্বান স্পিকারের সশস্ত্র বাহিনীর তিন কর্মকর্তার পদে রদবদল সোনার খনির অর্থ যাচ্ছে জঙ্গিদের হাতে, খননকাজ বন্ধ করল পাকিস্তান ২০৩১ ওয়ানডে বিশ্বকাপের দিনক্ষণ চূড়ান্ত, যৌথ আয়োজক বাংলাদেশ-ভারত হরমুজ প্রণালিতে ২০ লাখ ব্যারেল তেলবাহী সুপারট্যাঙ্কারডুবির দাবি ইরানের সিলেট অভিমুখে ১১ দলীয় ঐক্যের লংমার্চ স্থগিত কর্মকর্তার হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়েও আটকানো যায়নি অবৈধ সিগারেটের চালান! হাতিরঝিলে ইন্টারনেট অফিসে ঢুকে দুই কর্মচারীকে গুলি উপকূলীয় উন্নয়নে স্থানীয় বাস্তবতাকে গুরুত্ব দিতে হবে: চিফ হুইপ

চুয়াডাঙ্গা সীমান্ত দিয়ে অনুপ্রবেশ, আটক ১৪

চুয়াডাঙ্গার জীবননগর সীমান্ত দিয়ে বাংলাদেশে অবৈধভাবে প্রবেশের সময় ১৪ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রোববার (১১ মে) ভোর সাড়ে ৪টার দিকে জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের সামনে পাকা রাস্তার ওপর অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
মহেশপুর-৫৮ বিজিবি ব্যাটালিয়নের অধীনস্থ জীবননগর বিওপির হাবিলদার মো. মনোয়ার হোসেনের নেতৃত্বে একটি টহল দল এই অভিযান চালায়। আটকদের মধ্যে রয়েছেন ২ শিশু, ৩ নারী এবং ৯ পুরুষ।

বিজিবির প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা জানান, তারা ছয় মাস আগে ভালো কাজের আশায় বিভিন্ন সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেছিলেন। এরপর ফেরার সময় অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করছিলেন।
বিজিবি জানিয়েছে, তাদের জীবননগর থানায় সোপর্দ করা হয়েছে।
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মামুন হোসেন বিশ্বাস বলেন, বিজিবি সদস্যরা রোববার দুপুরে ১৪ অনুপ্রবেশকারীকে থানায় হস্তান্তর করেছেন। তাদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ডিসেম্বর ঘিরে বড় ধরনের নাশকতার আশঙ্কা নেই: এসআরবি

চুয়াডাঙ্গা সীমান্ত দিয়ে অনুপ্রবেশ, আটক ১৪

আপডেট সময় ০৫:৩৮:১০ অপরাহ্ন, রবিবার, ১১ মে ২০২৫