ঢাকা ১১:১৪ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিসেম্বর ঘিরে বড় ধরনের নাশকতার আশঙ্কা নেই: এসআরবি সংসদের মর্যাদা ক্ষুণ্ন হয়, এমন আচরণ না করার আহ্বান স্পিকারের সশস্ত্র বাহিনীর তিন কর্মকর্তার পদে রদবদল সোনার খনির অর্থ যাচ্ছে জঙ্গিদের হাতে, খননকাজ বন্ধ করল পাকিস্তান ২০৩১ ওয়ানডে বিশ্বকাপের দিনক্ষণ চূড়ান্ত, যৌথ আয়োজক বাংলাদেশ-ভারত হরমুজ প্রণালিতে ২০ লাখ ব্যারেল তেলবাহী সুপারট্যাঙ্কারডুবির দাবি ইরানের সিলেট অভিমুখে ১১ দলীয় ঐক্যের লংমার্চ স্থগিত কর্মকর্তার হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়েও আটকানো যায়নি অবৈধ সিগারেটের চালান! হাতিরঝিলে ইন্টারনেট অফিসে ঢুকে দুই কর্মচারীকে গুলি উপকূলীয় উন্নয়নে স্থানীয় বাস্তবতাকে গুরুত্ব দিতে হবে: চিফ হুইপ

বছরের সর্বোচ্চ তাপমাত্রায় পুড়ছে ঢাকা, জনজীবন দুর্বিষহ

ঢাকায় চলমান তীব্র তাপপ্রবাহ আরও ভয়াবহ রূপ নিয়েছে। আজ রোববার (১১ মে) রাজধানীর সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪০ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস, যা এই বছরের মধ্যে সর্বোচ্চ। এছাড়া সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, রাজধানী ঢাকা, রাজশাহী, খুলনা, চুয়াডাঙ্গা, যশোরসহ দেশের বিভিন্ন অঞ্চলে তীব্র থেকে অতি তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এই পরিস্থিতিতে জনজীবন চরমভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে।

সরেজমিনে রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, সকাল থেকেই রোদের প্রখরতা বাড়তে শুরু করে। দুপুরের দিকে তা অসহনীয় পর্যায়ে পৌঁছায়। রাস্তায় লোকজনের চলাচল ছিল তুলনামূলকভাবে কম। যারা বাইরে বেরিয়েছেন, তাদের অনেকেই মাথায় কাপড় অথবা ছাতা দিয়ে রোদের তাপ এড়ানোর চেষ্টা করছেন। এর মধ্যে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন খেটে খাওয়া শ্রমজীবী মানুষরা। রিকশাচালক, ভ্যানচালক ও দিনমজুররা জীবন ও জীবিকার তাগিদে তীব্র রোদ উপেক্ষা করে কাজ করতে বাধ্য হচ্ছেন।

বিমানবন্দর বাসস্ট্যান্ডে পানির বোতল বিক্রেতা কামরুল ইসলাম জানান, বারবার শরীর ঘামে ভিজে যাচ্ছে। মাথার ওপর রোদ যেন আগুনের মতো পড়ছে। আমার নিজেরই শরীর খারাপ লাগছে, মাথা ঘুরছে। আমি নিজেই তিন বোতল পানি খেয়ে ফেলেছি। গরমে একদম টিকতে পারছি না।

রিকশাচালক আজিজ মিয়া বলেন, সকাল থেকে শুধু পানি খাচ্ছি। খেতেও পারছি না, কাজও ছাড়তে পারছি না। রোদে বের হলেই মাথা ঘোরে।
অন্যদিকে, চলমান তীব্র তাপপ্রবাহের কারণে ঢাকার রাস্তার পাশের ঠান্ডা শরবতের দোকানগুলোতে ভিড় বেড়েছে। বিশেষ করে বেল, লেবু ও তোকমা শরবতের বিক্রি কয়েকগুণ বৃদ্ধি পেয়েছে।

খিলক্ষেত বাসস্ট্যান্ডের শরবত বিক্রেতা আবুল হোসেন বলেন, এই গরমে মানুষ ঠান্ডা কিছু খুঁজছে। আগের চেয়ে অনেক বেশি বিক্রি হচ্ছে। বেশিরভাগ মানুষই এক গ্লাসের পর আবারও নিতে চাইছে। সকালে বের হলে সন্ধ্যা পর্যন্ত বিশ্রাম নেই। তারপরও বিক্রি বেশ ভালো।

এদিকে আবহাওয়াবিদরা জানিয়েছেন, এই তাপপ্রবাহ আরও কয়েক দিন স্থায়ী হতে পারে। সেজন্য সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত জরুরি প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এর পাশাপাশি প্রচুর পানি পান করা, হালকা খাবার খাওয়া এবং সরাসরি রোদের সংস্পর্শ এড়িয়ে চলার কথাও বলছেন তারা।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক জানান, ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে আগামী কয়েক দিন তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। বর্তমানে যশোর, চুয়াডাঙ্গা, টাঙ্গাইল, রাজশাহী ও খুলনা বিভাগে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি বা তার ওপরে রয়েছে। ঢাকায়ও অতি তীব্র তাপপ্রবাহ বইছে। এলাকাভেদে ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার কাছাকাছি কিংবা ছুঁইছুঁই অবস্থা বিরাজ করছে। এমন পরিস্থিতি অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ডিসেম্বর ঘিরে বড় ধরনের নাশকতার আশঙ্কা নেই: এসআরবি

বছরের সর্বোচ্চ তাপমাত্রায় পুড়ছে ঢাকা, জনজীবন দুর্বিষহ

আপডেট সময় ০৩:০৪:৩১ অপরাহ্ন, রবিবার, ১১ মে ২০২৫