ঢাকা ১২:১৮ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিসেম্বর ঘিরে বড় ধরনের নাশকতার আশঙ্কা নেই: এসআরবি সংসদের মর্যাদা ক্ষুণ্ন হয়, এমন আচরণ না করার আহ্বান স্পিকারের সশস্ত্র বাহিনীর তিন কর্মকর্তার পদে রদবদল সোনার খনির অর্থ যাচ্ছে জঙ্গিদের হাতে, খননকাজ বন্ধ করল পাকিস্তান ২০৩১ ওয়ানডে বিশ্বকাপের দিনক্ষণ চূড়ান্ত, যৌথ আয়োজক বাংলাদেশ-ভারত হরমুজ প্রণালিতে ২০ লাখ ব্যারেল তেলবাহী সুপারট্যাঙ্কারডুবির দাবি ইরানের সিলেট অভিমুখে ১১ দলীয় ঐক্যের লংমার্চ স্থগিত কর্মকর্তার হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়েও আটকানো যায়নি অবৈধ সিগারেটের চালান! হাতিরঝিলে ইন্টারনেট অফিসে ঢুকে দুই কর্মচারীকে গুলি উপকূলীয় উন্নয়নে স্থানীয় বাস্তবতাকে গুরুত্ব দিতে হবে: চিফ হুইপ

খাগড়াছড়িতে নানা আয়োজনে পালিত হচ্ছে বৌদ্ধ পূর্ণিমা

খাগড়াছড়ির বৌদ্ধ বিহারগুলোতে বিপুল ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আধ্যাত্মিক পরিবেশে পালিত হচ্ছে বৌদ্ধ পূর্ণিমা।
রোববার (১১ মে) বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষ্যে সকাল থেকেই বিহারগুলোতে ভিড় করেন নানা বয়সী বৌদ্ধ নারী-পুরুষ পুণ্যার্থীরা। ভোরবেলা বুদ্ধ পূজার মাধ্যমে শুরু হয় দিনের আনুষ্ঠানিকতা।

পুণ্যার্থীরা এদিন বুদ্ধের জন্ম, বোধিপ্রাপ্তি এবং মহাপরিনির্বাণের মাহাত্ম্য স্মরণে অংশ নিচ্ছেন নানান ধর্মীয় কর্মসূচিতে। এর মধ্যে রয়েছে প্রদীপ প্রজ্বালন, পঞ্চশীল গ্রহণ, অষ্টশীল পালন, ধর্মদেশনা, ভিক্ষু সংঘকে দান ও সংগীত পরিবেশনা।

খাগড়াছড়ি য়ংড বৌদ্ধ বিহারের অনুষ্ঠানে উপস্থিত রয়েছে, খাগড়াছড়ি মং সার্কেল চীফ সাচিং প্রু চৌধুরী, জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তি, বিহার অধ্যক্ষ, ভিক্ষু সংঘসহ কয়েকশ পুণ্যার্থী। বৌদ্ধ বিহার প্রাঙ্গণেবিরাজ করছে উৎসবমুখর পরিবেশ।

অনুষ্ঠান শেষে বিশ্ব শান্তি ও সকল প্রাণীর মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনা ও সমবেত প্রার্থনা অনুষ্ঠিত হয়।
স্থানীয় পুণ্যার্থীরা জানান, ‘প্রতি বছর এই দিনটি আমাদের জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ। আমরা শান্তি, মৈত্রী ও সহমর্মিতার বার্তা নিয়ে এই উৎসব উদযাপন করি।’

খাগড়াছড়ি য়ংড বৌদ্ধ বিহারের বিহার অধ্যক্ষ ক্ষেমাসেরা মহাথের বলেন, আজ বুদ্ধের ত্রি-স্মৃতি বিজড়িত দিন। এই দিন সব বৌদ্ধ ধর্মালম্বীদের একটি বিশেষ দিন। এই দিনটির স্মরণে আজকে বিহারে পুণ্যানুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

তিনি বলেন, বিকেলে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা আয়োজন করা হবে, যা বিহার থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করবে। শোভাযাত্রায় অংশ নেবেন বৌদ্ধ ভিক্ষু, ধর্মীয় অনুসারী এবং নানা বয়সের পুণ্যার্থী।

এছাড়া সন্ধ্যায় আয়োজন করা হবে ফানুস উত্তোলনের। শত শত আলোকিত ফানুস আকাশে ওড়ে বৌদ্ধ পূর্ণিমার শান্তির বার্তা ছড়িয়ে দেবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ডিসেম্বর ঘিরে বড় ধরনের নাশকতার আশঙ্কা নেই: এসআরবি

খাগড়াছড়িতে নানা আয়োজনে পালিত হচ্ছে বৌদ্ধ পূর্ণিমা

আপডেট সময় ১২:০৮:৩৫ অপরাহ্ন, রবিবার, ১১ মে ২০২৫