মিঠাপুকুর উপজেলায় যৌথ বাহিনীর অভিযানে মনোয়ারা বেগম (৫০) নামে এক নারী মাদক কারবারি গ্রেফতার হয়েছে। গত শনিবার ১০মে রাতে তাকে উপজেলার খন্দকার পাড়া বালারহাট এলাকা থেকে গ্রেফতার করা হয়। ৬৬ পদাতিক ডিভিশনের ৭২ বিগ্রেডের ৩৪ ইস্ট বেঙ্গলের পীরগঞ্জ ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মা- আরিয বিন বাশার গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, দীর্ঘদিন থেকে উক্ত নারী মাদক কারবার করে আসছেন। এরই সূত্র ধরে পীরগঞ্জের ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেনের নেতৃত্বে রাত ১০টায় একটি চৌকষ সেনাদল সহ থানা পুলিশের যৌথ অভিযান পরিচালনা করেন। অভিযানে উপজেলার বালারহাট খন্দকার পাড়ার মৃত গোপালের স্ত্রী মনোয়ারা বেগমকে (৫০) তার নিজ বাসা থেকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে ১৪ কেজি ২৫০ গ্রাম গাজা ২০ গ্রাম হিরোইন সহ ১টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। রংপুর পীরগঞ্জের অবস্থানরত সেনাবাহিনী ক্যাম্প কমান্ডারের নেতৃত্বে অস্ত্রধারী সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী এবং অবৈধ অস্ত্র উদ্ধার কার্যক্রম দৃশ্যমান রয়েছে । ইতোমধ্যে উক্ত ক্যাম্পের অভিযান কার্যক্রমে অনেক অপরাধী গ্রেফতার করতে সক্ষম হয়েছে । পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করার জন্য গ্রেফতারকৃত ব্যক্তি এবং উদ্ধারকৃত মাদক দ্রব্যসামগ্রী ও দেশীয় অস্ত্র মিঠাপুকুর থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে। পীরগঞ্জ সেনাবাহিনী ক্যাম্প কর্তৃক জানা যায়, মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে বাংলাদেশ সেনাবাহিনীর কঠোর অভিযান অব্যাহত থাকবে ।
সংবাদ শিরোনাম ::
মিঠাপুকুরে নারী মাদক কারবারি গ্রেফতার
-
তারিকুল ইসলাম তারিক পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি - আপডেট সময় ১০:৫৬:১৩ পূর্বাহ্ন, রবিবার, ১১ মে ২০২৫
- ৬৯৪ বার পড়া হয়েছে
Tag :
জনপ্রিয় সংবাদ


























