নওগাঁর আত্রাই উপজেলার পত্যয় একটি গ্রাম আটগ্রাম। ছোট যমুনা নদীর তীর ঘেষে গড়ে উঠা এ গ্রামে ৫০০ পরিবারে অন্তত ২ হাজার মানুষের বসবাস। বর্ষায় নৌকা আর শুকনো মৌসুমে বাঁশের সাঁকো দিয়ে পারাপার তাদের একমাত্র ভরসা। এ গ্রামের অধিকাংশ পরিবারই দরিদ্র এবং শিক্ষার হারও কম। জীবন-জীবিকার জন্য কৃষি কাজসহ বিভিন্ন পেশার সঙ্গে জড়িত। আবার দারিদ্র বিমোচনে সংস্থা (এনজিও) থেকে চড়া সুদে ঋণ নিতে হয়
গ্রামের মানুষদের।
আত্রাই উপজেলা থেকে পশ্চিমে ৮ কিলোমিটার দূরে প্রতন্ত্য এ আটগ্রাম। আত্রাই উপজেলার আটগ্রামের দরিদ্র পরিবারের সন্তান মাকসুদুর রায়হান জেড। বাবা বেলায়েত হোসেনের ৩ বিঘা ফসলি জমি। যেখানে একটি মাত্র ফসল ইরি বোরো আবাদ হতো। যেবারে বন্যা হতো ফসল আর ঘরে উঠতো না। বলা যায় দারিদ্রোতায় জর্জরিত পরিবার ছিল এ গ্রামের বাসীন্দাদের। তবে এখন তাদের সংসারে ফিরেছে সচ্ছলতা। উদ্যোক্তার ৮ বছরে সফলতা ধবা দিয়েছে তার জীবনে। দুই ভাইবোনের মধ্যে মাকসুমুর রায়হান জেড ছোট। বড় বোনের বিয়ে হয়েছে। ২০১৯ সালে ইংরেজিতে অর্নাস শেষ করেন জেড। ছাত্র জীবন থেকে পড়াশোনার পাশাপাশি কৃষির সঙ্গে সম্পৃক্ত। এখন পুরোদমে কৃষিতে মনোনিবেশ করেছেন তিনি । এ গ্রামে দারিদ্র বিমোচনে যেটা করার সেটাই করছেন সে। পড়াশোনার পাঠ শেষ করে চাকরির পেছনে না ছুটে হয়েছেন উদ্যোক্তা। টিউশনির ৩৬ হাজার টাকা দিয়ে গত ৮ বছর আগে একটিগাভী দিয়ে শুরু হয় তার খামার।
বর্তমানে তার খামারে শাহীওয়াল, ফ্রিজিয়ান ও এস জাতের ১২টি গরু আছে। এছাড়া উন্নত জাতের কয়েকটি স্থাগলও রয়েছে। যেখানে বিক্রির উপযোগী শাহীওয়াল আছে। সবমিলিয়ে প্রায় ১২-১৪ লাখ টাকার গরু-ছাগল আছে তার খামারে। গবাদি পশুগোলো সম্পূর্ণ প্রাকৃতিক খাবার দিয়ে লালনপালন করা হয়েছে। এছাড়া গাভী থেকে প্রতিদিন ১২-১৪ লিটার দূব পাওয়া যায়। যা দিয়ে পরিবারসহ স্থানীয়দের চাহিদা পুরণ করা যাচ্ছে।
বাঁশের বেড়া ও কাঠ দিয়ে শেড করা হয়েছে। আর ছাউনিতে ব্যবহার করা হয়েছে টিন। ঘাসের চাহিদা মেটাকে সামান্য জমিতে নেপি চার ঘাস চাষ করা হয়েছে। জমিতে উৎপাদিত ধানের খড় থেকে বছরে কয়েকমাস চাহিদা পূরণ করা হয়। তবে বাকি সময়ের জন্য বিভিন্ন এলাকা থেকে খড় কিনতে হয়। তার দেখে গ্রামের অনেকেই এখন উন্নত জাতের গরু পালন শুরু করেছে। গরু ছাগণকে নিয়মিত চিকিৎসা দেয়া হচ্ছে। উদ্যোক্তা মাকসুদূর রায়হান জেড বলেন- অভাবকে কাঁধে নিয়ে বড় হয়েছি। সামান্য জমিতে চাষাবাদ করতে গিয়ে বাবা ক্লান্ত হয়ে পড়েছিলে চিন্তা করতাম কিভাবে অভাবকে জয় করা সম্ভব। ২০১৯ সালে ইংরেজিতে অনার্স পড়ালেখা শেষ করেছি। এরপর চাকরির পেছনে না ঘুরে নিজ উদ্যোগে বাণিজ্যিকীকরণ নিয়ে কাজ শুরু করলাম। সেখান থেকে সফলতা আসা শুরু হয়।
তিনি আরো বলেন- অনেক খামারি পরিকল্পনা করে সুন্দর করে কংক্রিট দিয়ে খামার তৈরি করেন। এতে খামার তৈরিতে বড় একটি অর্থের যোগানদিয়ে থাকে। এতে অনেক অর্থের অপচয় হয় বলে মনেকরি। বানিজ্যিক ধারনায় টিকতে না পেরে অনেকের যাত্রা বিরতির উপক্রম হয়।
যেখানে স্বল্প খরচে বাঁশের বেড়া ও টিনের ছাউনি দিয়ে শেড করেছি।
পাশাপাশি প্রাকৃতিক খাবার দিয়ে গরু মোটাতাজা করণ করা হচ্ছে। এতে খরচ কম হওয়া সম্ভব। আমি মনে করি কোনো পরিবার যদি ঋণমুক্ত থাকে তাহলে দারিদ্র বিমোচনে প্রথম ধাপ হিসেবে
কাজ করা হয়। সেক্ষেত্রে প্রধান ভূমিকা হবে লিয়ার বাছুর গরু-পালন করা। এখন একটাই দারিদ্র বিমোচনে এ গ্রামের মানুষকে আত্মনির্ভরশীল করা। মাকসুদুর রায়হান জেয় এর বাবা বেলায়েত হোসেন বলেন- একসময় সংসারে খুবই অভাব ছিল। দুই সন্তানকে পড়াশুনা করাতে গিয়ে হাপিয়ে উঠেছিলাম। ব্যাংক এবং এনজিও থেকে ঋণ নিয়ে ঋণগ্রস্থ হয়ে পড়েছিলাম। ছেলে পড়াশোনা শেষ করে সংসারের হাল ধরার পর এখন সাফলতা ফিরেছে। ইচ্ছা আছে গরুর খামার বড় হলে হতদরিদ্র মানুষকে বিনামূল্যে গাড়ী দিয়ে সহযোগীতা করবো। ইতিমধ্যে দুইটি গাভি দিয়েছি। তাতে করে তাদের সংসারে কিছুটা হলেও সাহলাতা নিয়ে এসেছে। প্রতিবেশী সালাম বলেন, আগে আমার বাড়িতে ২-৩টি দেশীয় গরু লালন-পালন করতাম। কিন্তু মাকসুদুর রায়হান জেড এর দেখে উন্নতজাতের গরু পালন শুরু করি। এখন ৬টি গরু আছে। গরু পালনে সবধরনের পরামর্শ নিয়ে থাকি তার নিকট থেকে।
তিনি আরো যানান আমাদের মত ছোট উদ্যোক্তাদের জন্য বিশেষ করে ব্যাংকের সঙ্গে সমন্বয় করে যদি ঋণ দেওয়ার ব্যাবস্থা করা হয়। তাহলে খুব শিগগিরই এতেকরে আমরা আরো উপকৃত হবো।#
আব্দুল মজিদ মল্লিক, আত্রাই (নওগাঁ) 

























