ঢাকা ১২:১৩ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিসেম্বর ঘিরে বড় ধরনের নাশকতার আশঙ্কা নেই: এসআরবি সংসদের মর্যাদা ক্ষুণ্ন হয়, এমন আচরণ না করার আহ্বান স্পিকারের সশস্ত্র বাহিনীর তিন কর্মকর্তার পদে রদবদল সোনার খনির অর্থ যাচ্ছে জঙ্গিদের হাতে, খননকাজ বন্ধ করল পাকিস্তান ২০৩১ ওয়ানডে বিশ্বকাপের দিনক্ষণ চূড়ান্ত, যৌথ আয়োজক বাংলাদেশ-ভারত হরমুজ প্রণালিতে ২০ লাখ ব্যারেল তেলবাহী সুপারট্যাঙ্কারডুবির দাবি ইরানের সিলেট অভিমুখে ১১ দলীয় ঐক্যের লংমার্চ স্থগিত কর্মকর্তার হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়েও আটকানো যায়নি অবৈধ সিগারেটের চালান! হাতিরঝিলে ইন্টারনেট অফিসে ঢুকে দুই কর্মচারীকে গুলি উপকূলীয় উন্নয়নে স্থানীয় বাস্তবতাকে গুরুত্ব দিতে হবে: চিফ হুইপ

সিএনজি খাতে সরকারের সহযোগিতা চাইলেন -সৈয়দ সাদাত আহমেদ

সিএনজি খাতে সরকারের সহযোগিতা চাইলেন সিএনজি স্টেশন মালিকদের সংগঠনের নেতা সৈয়দ সাদাত আহমেদ।

শনিবার (১০ মে) রাজধানীর বিজয়নগর হোটেল একাত্তরে লিখিত সংগঠনের আসন্ন নির্বাচন নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

বর্তমানে ঘনমিটার প্রতি ৭.১২ টাকা কমিশন পেয়ে থাকেন। সিএনজি ফিলিং স্টেশন ও কনভার্সন ওয়ার্কসপ ওনার্স এসোসিয়েশনের নির্বাচনকে সামনে রেখে ইশতেহার ঘোষণা করা হয়। সংবাদ সম্মেলনে রেজাবুদ্দেীলা চৌধুরী ও ফারহান নূর পরিষদ তাদের ৯ দফা ইশতেহার তুলে ধরা হয়।

রেজাবুদ্দেীলা চৌধুরী বলেন, বিগত সরকার এই খাতটিকে বন্ধ করার সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করেছিল। আমরা ব্যবসায়ীরা অসীম ধৈয্য ও সাহসিকতার সঙ্গে টিকে রাখার চেষ্টা করে যাচ্ছি। ২০১৭ সালে তৎকালীন উপদেষ্টা সিএনজি ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে কমিশন ২.৯৮ টাকা বাড়ানোর সিদ্ধান্ত দেয়। এরপর মাত্র ১ টাকা বাড়ানো হয়, এতোদিন পার হয়ে গেলেও পরে আর ১.৯৮ টাকা বাড়ানো হয় নি।

এরপর কয়েক দফায় বিদ্যুতের বিল বাড়ানোর কারণে আমাদের খরচ বেড়েছে কিন্তু কমিশন আর সমন্বয় করা হয় নি। এতে করে ব্যবসা চালিয়ে নেওয়া কষ্টকর হচ্ছে। অনেকেই ব্যবসা বন্ধ করে দিয়েছে।

ইশতেহার পাঠ করেন মহাসচিব প্রার্থী ফারহান নূর। বিদায়ী কমিটির এই মহাসচিব বলেন, আমাদের সঙ্গে বিমাতাসুলভ আচরণ করা হচ্ছে। বিদ্যুৎ দাম বেড়ে গেলে আমাদের খরচ বাড়ে কিন্তু কমিশন বাড়ে না। পরিবেশ অধিদফতর, ফায়ার সার্ভিসসহ বিভিন্ন সংস্থার লাইসেন্স নিতে গিয়ে চরম হয়রানির শিকার হচ্ছি। আমরা নির্বাচিত হতে পারলে সকল অন্যায্য ফি বন্ধে ব্যবস্থা নেওয়া হবে।

গণপরিবহনে পরিবেশবান্ধন সিএনজি ব্যবহারের বাধ্যতামুলক সরকারি নির্দেশনা আদায় করা, সড়ক ও জনপথ বিভাগের অযৌক্তিক ইজারা মূল্য সহনীয় পর্যায়ে নামিয়ে আনা, নিরাপত্তা জামানতের বিপরীতে ব্যাংক গ্যারান্টির বিষয়টি স্থায়ী সমাধানের ব্যবস্থা করা হবে।

বিকল্প জ্বালানির ব্যবহার ও বাজারজাত করণে বিদ্যমান সিএনজি স্টেশন সমুহকে অগ্রাধিকার প্রদানের নিশ্চয়তা বিধান করা, এবং এসোসিয়েশনের সদস্য নবায়ন ফি কমিয়ে আনা হবে।

তিনি বলেন, সিএনজি ফিলিং স্টেশনে গ্যাস সরবরাহে রেশনিং প্রথা এ খাতকে ধ্বংস করে দিচ্ছে। অনেকেই নিরোৎসাহিত হচ্ছে। এক সময় দিনে ৬ ঘণ্টা পর্যন্ত সিএনজি ফিলিং স্টেশন বন্ধ রাখা হয়েছে। এতে মানুষের জীবনযাত্রার উপর প্রভাব পড়েছে, সিএনজির জন্য মধ্যরাতে লাইন দিতে হতো।
তিনি আরও বলেন, আমাদের ওপর অনেক চাপ থাকলে জনদুর্ভোগ হয় এমন কোন হঠকারি কর্মসূচিতে আমরা যাইনি। আমরা এখনও আশাবাদি আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করতে। বিইআরসিতে আবেদন করেছি, আমরা আশাকরি কঠোর আন্দোলনের প্রয়োজন পড়বে না। তবে যদি একান্ত প্রয়োজন হয় অস্তিত্বের প্রশ্নে কঠোর আন্দোলনে আমরা প্রস্তুত আছি।

উল্লেখ্য, আগামী ১৭ মে সকাল ৮ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত রাজধানীর বিজয়নগর আকরাম টাওয়ারে অবস্থিত সংগঠনটির প্রধান কার্যালয়ে ভোট অনুষ্ঠিত হবে। প্রকাশিত ভোটার তালিকায় ২৯৯ জন ভোটার অন্তর্ভূক্ত রয়েছে। সংগঠনটির ৪০০ সদস্য থাকলেও যথা সময়ে চাঁদা পরিশোধ ও আনুসাঙ্গিক কাজপত্র জমা না দেওয়ায় ভোটার তালিকায় তাদের নাম রাখা হয়নি বলে জানা গেছে।

সিএনজি ফিলিং স্টেশন ব্যবসায়ী ঐক্য ফোরাম থেকে নির্বাচনে লড়ছেন রেজাবুদ্দেীলা চৌধুরী- ফারহান নূর পরিষদ। ওই প্যানেল থেকে ২১টি পদের বিপরীতে লড়ছেন, জিএফ ফিলিং এর স্বত্বাধিকারী ইয়াসির মো. বি আজম খান, মেসার্স খন্দকার সিএনজি এণ্ড ফিলিং সেন্টারের নুর উদ্দিন খন্দকার, টিএস সিএনজি রিফুয়েলিং এন্ড কনর্ভাসন লিমিটেডের তানভীর রহমান, সাগর সৈতক সিএনজি ফিলিং স্টেশন সার্ভিসিং এন্ড কনর্ভাসন সেন্টারের মো. ওয়াসিউল হুদা, এশিয়ান বিজনেস নেটওয়ার্ক লিমিটেডের সাঈদ সাদত আহমেদ, স্টেপ নেট সলিউশন লিমিটেডের হুমায়ুন রশীদ সুমন, মক্কা সিএনজি রিফুয়েলিং স্টেশন এন্ড কনভার্সনের আব্দুল হাকিম প্রধান, নুহা এনার্জি রিসোর্স লিমিটেডের আল মামুন ভূইয়া, মেসার্স এনার্জি প্লাস লিমিটেডের ইঞ্জিনিয়ার মোঃ আলী জিন্নাহ, হাইপ্রেসার সিএনজি রিফুয়েলিং স্টেশনের আব্দুল কাইয়ুম খান, সিটি ওভারসিস লিমিটেডের আজহার ইসলাম ঢালি, অন ইন ওয়ান সিএনজি রিফুয়েলিং স্টেশনের মো. ওয়াহিদ খান, ভূইয়া সিএনজি রিফুয়েলিং এন্ড কনভার্সন ওয়ার্কসপের এবিএম সাত্তার ভুইয়া, গ্রীন ফুয়েল সিএনজি কনভার্সন সেন্টারের মো. হাসিন পারভেজ, হযরত রায়পুরী সিএনজি ফিলিং স্টেশন এন্ড কনভার্সনের আলী আফসার মোহাম্মদ ফাহিম, সুরমা সিএনজি কনভার্সন এন্ড ফিলিং স্টেশনের সুব্রত ধর, সাজ্জাদুর রহমান সিএনজি ফিলিং স্টেশনের ইফতেখার আহমেদ, স্টার সিএনজি ফিলিং স্টেশনের এমএনএইচ খাদেম দুলাল ও এশিয়ান বিজনেস নেটওয়ার্কের কাজী মিনহাজুল ইসলাম।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ডিসেম্বর ঘিরে বড় ধরনের নাশকতার আশঙ্কা নেই: এসআরবি

সিএনজি খাতে সরকারের সহযোগিতা চাইলেন -সৈয়দ সাদাত আহমেদ

আপডেট সময় ১২:১৭:২৯ পূর্বাহ্ন, রবিবার, ১১ মে ২০২৫