গাইবান্ধার সাদুল্লাপুরে আওয়ামীলীগ নিষিদ্ধের দাবিতে সর্বসাধারণের অংশগ্রহণে র্যালী ও অবস্থান কর্মসূচি পালিত হয়েছে।
১০ মে শনিবার বিকালে ধাপের হাট ঢাকা- রংপুর মহাসড়কে র্যালী অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়।
র্যালী ও অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জাতীয় নাগরিক পার্টি(এনসিপির)কেন্দ্রীয় সংগঠক (উত্তরাঞ্চল) নাজমুল হাসান সোহাগ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গাইবান্ধা জেলার যুগ্ম আহবায়ক শাকিল শেখ, মোজাহিদ,যুব জামাতের উপজেলা সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী রতন,বাংলাদেশ জামায়াতে ইসলামী ধাপেরহাট ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক, সুজন মিয়া,ইউনিয়ন যুব জামায়াতের সভাপতি শাহ মুশফিকুর রহমান সাগর,পেশাজীবি সংগঠনের আব্দুল্লাহ আল মামুন,প্রমূখ।
এ-সময় প্রধান অতিথির বক্তব্যে এনসিপির উত্তরাঞ্চলের সংগঠক নাজমুল হাসান সোহাগ বলেন,শহীদের রক্তের দাগ এখনো শুকায়নি অথচ অন্তর্বত্নীকালীন সরকার ফ্যাস্টিস আওয়ামী লীগ কে পূর্নবাসনের চেষ্টা করছে।বাংলার জমিনে বিচার না হওয়া পর্যন্ত আওয়ামীলীগের সকল রাজনৈতিক কর্মসূচি নিষিদ্ধ করতে হবে।তারা যে রক্তের হলি খেলা করেছে ছাত্র জনতা তা রুখে দিয়েছে। আর ফ্যাসিস্ট বাংলার জমিনে থাকুক এটা ছাত্র জনতা চায় না।
আওয়ামী লীগ নয় শুধু এদের দোষররা যাতে রাজনীতি করতে না পারে সে ব্যবস্হা সরকার কে করতে হবে।ছাত্র জনতা আপনাদের কে ক্ষমতায় বসিয়াছে আবারও তারা যে-কোন সময় নামাতেও পারে। এটা মনে রাখবেন।
অতএব আওয়ামীলীগ কে নিষিদ্ধ করতে হবে যতদিন করবেন ততদিন আমরা রাজপথে থাকবো।
সাদুল্লাপুর(গাইবান্ধা)প্রতিনিধি 

























