শনিবার (১০ মে ২০২৫)বোরহানউদ্দিন উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট রায়হান-উজ্জামানের নেতৃত্বে দুপুর ১২টা থেকে বিকাল ৩টা পর্যন্ত উপজেলার টবগী ইউনিয়নের নতুন হাকিমুদ্দিন বাজার নামক এলাকায় কাঁচঘর ও চুড়িঘর নামে কাঁচের চুড়ি প্রস্ততকারী দুটি কারখানায় এ অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে কাঁচের চুড়ি প্রস্তুতকারক কারখানা দুটিতে কর্মরত শ্রমিকদের ব্যক্তিগত সুরক্ষামূলক সরঞ্জাম, প্রতিরক্ষামূলক পোশাক, হেলমেট, হ্যান্ড গ্লাভস, চশমা ও পরিবেশ অধিদপ্তর কর্তৃক ছাড়পত্র এবং প্রাকৃতিক গ্যাস ব্যবহারের অনাপত্তিপত্র দেখাতে না পারায়, স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ আইন, ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় অনুমোদনহীন ও বিপজ্জনকভাবে ব্যবসা পরিচালনার দায়ে চুড়ি তৈরি কারখানা নামক দুটি প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এসময় সড়কে ড্রাইভিং লাইসেন্স ব্যতীত যানবাহন (ট্রলি) চালানোর অপরাধে সজিব (২২) কে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রায়হান-উজ্জামান জানান, জনস্বার্থে উপজেলা প্রশাসন কতৃক এরুপ মোবাইল কোর্ট অভিযান অব্যাহত থাকবে।
সংবাদ শিরোনাম ::
বোরহানউদ্দিনে মোবাইল কোর্টের অভিযান
-
রিয়াজ ফরাজি - আপডেট সময় ০৬:৪৯:৫৭ অপরাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫
- ৬৯৮ বার পড়া হয়েছে
Tag :
জনপ্রিয় সংবাদ


























