কুমিল্লা কুমিল্লার মুরাদনগর উপজেলায় চোর সন্দেহে গণপিটুনিতে একজনের মৃত্যু হয়েছে। শুক্রবার মধ্যরাতে উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন বাঙ্গরা পশ্চিম ইউনিয়নের কালারাইয়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহত সাদ্দাম হোসেন (৩৮) উপজেলার একই ইউনিয়নের রোয়াচালা গ্রামের হিরন মিয়ার ছেলে। স্থানীয় ইউপি সদস্য খলিলুর রহমান জানান, শুক্রবার মধ্যরাতে কালারাইয়া গ্রামের বাচ্চু মিয়ার বাড়ীতে সংঘবদ্ধ চোরেরা অটোরিকশার ব্যাটারী চুরি করে এবং ঘরের মাটি (হীন) কেটে প্রবেশের চেষ্টা করে। এসময় ঘরের লোকজন টের পেয়ে চিৎকার চেচামেচি শুরু করলে সাদ্দাম হোসেনকে আটক করে জনতা। চোরের অন্য সদস্যরা এ সময় পালিয়ে যায়। এসময় বাচ্চু মিয়ার ছেলে মোস্তফা ও সেলিমরা তাকে গাছের সাথে বেঁধে রাখে। পরে স্থানীয়রা জড়ো হয়ে চোর সন্দেহে আটক সাদ্দামকে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। এ বিষয়ে বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল (কুমেকে) পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে জিজ্ঞাসাবাদের জন্য ২ জনকে থানায় আনা হয়েছে। হত্যা মামলা প্রস্তুতি চলছে
সংবাদ শিরোনাম ::
কুমিল্লা মুরাদনগরে চোর সন্দেহে গণপিটুনিতে একজনের মৃত্যু
-
মোঃ মাহফুজ আনোয়ার,জেলা প্রতিনিধি - আপডেট সময় ০৬:১৫:৪০ অপরাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫
- ৮৩৭ বার পড়া হয়েছে
Tag :
জনপ্রিয় সংবাদ


























