ঢাকা ১১:৩৭ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিসেম্বর ঘিরে বড় ধরনের নাশকতার আশঙ্কা নেই: এসআরবি সংসদের মর্যাদা ক্ষুণ্ন হয়, এমন আচরণ না করার আহ্বান স্পিকারের সশস্ত্র বাহিনীর তিন কর্মকর্তার পদে রদবদল সোনার খনির অর্থ যাচ্ছে জঙ্গিদের হাতে, খননকাজ বন্ধ করল পাকিস্তান ২০৩১ ওয়ানডে বিশ্বকাপের দিনক্ষণ চূড়ান্ত, যৌথ আয়োজক বাংলাদেশ-ভারত হরমুজ প্রণালিতে ২০ লাখ ব্যারেল তেলবাহী সুপারট্যাঙ্কারডুবির দাবি ইরানের সিলেট অভিমুখে ১১ দলীয় ঐক্যের লংমার্চ স্থগিত কর্মকর্তার হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়েও আটকানো যায়নি অবৈধ সিগারেটের চালান! হাতিরঝিলে ইন্টারনেট অফিসে ঢুকে দুই কর্মচারীকে গুলি উপকূলীয় উন্নয়নে স্থানীয় বাস্তবতাকে গুরুত্ব দিতে হবে: চিফ হুইপ
দাবি ভারতের

সেনাদের সীমান্তে আনছে পাকিস্তান, নিচ্ছে হামলার প্রস্তুতি

পাকিস্তানের মুরিদকেতে গত বুধবার পাকিস্তানি সেনাদের ট্যাংক নিয়ে যেতে দেখা যায় -রয়টার্স
পাকিস্তান তাদের সেনাদের সীমান্তের দিকে আনছে এবং হামলার প্রস্তুতি নিচ্ছে বলে দাবি করেছে ভারত। শনিবার (১০ মে) এক সংবাদ সম্মেলনে ভারতীয় সশস্ত্র বাহিনীর মুখপাত্র কর্ণেল সোফিয়া কোরেশি এমন তথ্য জানান। পাকিস্তানের সেনাদের মুভমেন্টের প্রেক্ষিতে ভারতও যথাযথ প্রস্তুতি নিয়েছে বলে মন্তব্য করেন এ সেনা কর্মকর্তা।
তিনি বলেন, “আমরা লক্ষ্য করেছি পাকিস্তানের সেনাবাহিনী তাদের সেনাদের সম্মুখ অভিযানে (সীমান্তে) আনছে। যা নির্দেশ করছে উত্তেজনা আরও বাড়াতে আক্রমণের প্রস্তুতি নিচ্ছে তারা।”

সোফিয়া আরও বলেন, “ভারতের সশস্ত্র বাহিনী সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে প্রস্তুত আছে। পাকিস্তানের সব ধরনের বৈরিতার জবাব সফলভাবে দেওয়া হয়েছে। উত্তেজনা হ্রাস না করার যে প্রতিশ্রুতি ভারতের সশস্ত্র বাহিনীর রয়েছে সেটি আমরা আবারও পুনর্ব্যক্ত করছি, যদি পাকিস্তান সেনাবাহিনী এমন প্রতিশ্রুতি দেয়।”
ভারতের এমন দাবির পর পাকিস্তান এখন পর্যন্ত নিশ্চিত করেনি তারা সেনাদের সীমান্তের দিকে নিয়ে যাচ্ছে কি না।

এদিকে শুক্রবার মধ্যরাতে পাকিস্তানের তিনটি বিমানঘাঁটি লক্ষ্য করে হামলা চালায় ভারত। এরপর পাকিস্তানও ভারতের বিরুদ্ধে হামলা চালানো শুরু করে। ‘অপারেশন বুনইয়ানুম মারসুস’ নামে এই অভিযানে ভারতের বিভিন্ন বিমানঘাঁটি এবং সামরিক স্থাপনায় মিসাইল ছোড়ে তারা।
জম্মু-কাশ্মিরের রাজধানী শ্রীনগরের বাসিন্দারা জানিয়েছেন, পাকিস্তানের হামলার কারণে তাদের মধ্যে বেশ আতঙ্কের সৃষ্টি হয়।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ বলেছেন, ‘‘ভারতের আগ্রাসনের বিরুদ্ধে আজ পাকিস্তানের সশস্ত্র বাহিনী সমন্বিত শক্তিশালী হামলা চালিয়েছে।” তিনি জানান, ভারত যেসব সামরিক অবকাঠামো ব্যবহার করে পাকিস্তানের ওপর হামলা চালিয়েছে সেগুলো লক্ষ্য করেই পাকিস্তান হামলা চালিয়েছে। প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ আরও বলেন, পাকিস্তান তাদের নিরীহ মানুষের রক্তের বদলা নিয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ডিসেম্বর ঘিরে বড় ধরনের নাশকতার আশঙ্কা নেই: এসআরবি

দাবি ভারতের

সেনাদের সীমান্তে আনছে পাকিস্তান, নিচ্ছে হামলার প্রস্তুতি

আপডেট সময় ০৫:৫০:৪৫ অপরাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫