সুনামগঞ্জের দোয়ারাবাজারে ঋণের টাকা না দিতে পেরে গলায় ফাঁস লাগিয়ে যুবকের আত্মহত্যা। ঋণের টাকা পরিশোধ করতে না পেরে সুরুজ আলী (কুটন) নামের এক যুবক আত্মহত্যা করেছেন। তিনি সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার সদর কামারপট্টির মৃত সাজিদ আলীর ছেলে।
শনিবার (১০ মে) ভোরে কামার পট্টি নিজ বাসায় ঘটনাটি ঘটে।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে নিহত ওই যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে দোয়ারাবাজার থানা পুলিশ।
ভোরে সুরুজ আলীর মা নিজের বসতঘরে ডুকে তাকে ঝুলন্ত অবস্থায় দেখে চিৎকার দেয়। সকালে মরদেহ উদ্ধার করে থানায় রাখা হয় এবং ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।
ঋণদাতার অপমান সহ্য করতে না পেরে নিজেই গলায় ফাঁস দিয়ে তিনি আত্মহত্যা করেন। সে টিভি, ফ্যান ও বিভিন্ন ইলেকট্রনিকস যন্ত্রপাতির মেকানিক ছিলেন। সে টানাপোড়ন সংসারে বিভিন্ন লোকের কাছ থেকে প্রায় ১০/১২ লাখ টাকা ঋণ করে সংসারের হাল ধরলে ও ঋণের সুদ দিনদিন বাড়তে থাকায়
এবং ঋণের টাকা সময়মতো পরিশোধে ব্যর্থ হওয়ায় কুটন অপমান সহ্য করতে না পেরে
গভীর রাতে গলায় ফাঁস লাগিয়ে আত্মাহত্যা করেন বলে অনেকের ধারণা।
সুরুজ আলীর ভাই ফটিক উদ্দিন জানান, সুদের টাকার দিতে না পেরে আমার ভাই আত্মহত্যা করেছে। তিনি ১০ লক্ষ টাকা সুদে এনেছে।
দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ ওসি মো. জাহিদুল হক জানান সুদের টাকার জন্য সে আত্মাহত্যা করেছে বলে পরিবার থেকে জানতে পারি।
এ ব্যাপারে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা হয়েছে। পরিবার অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
দোয়ারাবাজার সুনামগঞ্জ প্রতিনিধি 

























