সুনামগঞ্জের ধর্মপাশায় আম গাছ থেকে পড়ে গিয়ে রাহুল মিয়া(১৪) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।
বুধবার সকাল নয়টার দিকে উপজেলার সেলবরষ ইউনিয়নের সিংপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত রাহুল মিয়া সিংপুর গ্রামের আমিরুল ইসলামের ছেলে।
ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এনামূল হক এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, বুধবার সকাল নয়টার দিকে সিংপুর গ্রামের আমিরুল ইসলামের ছেলে রাহুল মিয়া বাড়ির সামনে থাকা নিজেদের একটি আম গাছ উঠে আম পারছিল। এসময় হঠাৎ করে গাছের ডাল ভেঙে সে নিচে পড়ে গিয়ে গুরুত্বর আহত হয়। পরে বাড়ির লোকজন ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে দ্রুত ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক রাহুলকে মৃত ঘোষণা করেন।
ধর্মপাশা থানার ওসি মোহাম্মদ এনামুল হক বলেন, খবর পেয়ে আমি নিজেই সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। তবে নিহত কিশোর রাহুলের পরিবারের আবেদনের প্রেক্ষিতে তার মরদেহ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
ধর্মপাশা প্রতিনিধি 

























