নোয়াখালীর বেগমগঞ্জে সড়ক দুর্ঘটনায় মা-মেয়ে নিহত হয়েছে। শুক্রবার রাত ৮ টার দিকে নোয়াখালী-,লক্ষ্মীপুর অঞ্চলিক সড়কের বাংলা বাজার এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহতরা হলেন মা জমিলা সুলতানা (২০), মেয়ে ফাতেমা আক্তার (২)।
পুলিশ জানায়, চন্দ্রগঞ্জ থেকে চৌমুহনী আসার পথে বাংলা বাজার এলাকায় সিএনজি অটোরিকশার সাথে একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই দুই জন নিহত হয়, আহত হয় সিএনজি অটোরিকশার ড্রাইভারসহ আরো দুই জন। তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। সিএনজি অটোরিকশার ড্রাইভার নিহত জামিলার স্বামী আবদুর রহমান । তাদের বাড়ি লক্ষ্মীপুর জেলার চন্ত্রগঞ্জ থানার দত্তপাড়া এলাকায়।
পুলিশ দূর্ঘটনার শিকার সিএনজি অটোরিকশাটি উদ্ধার করলেও ঘাতক ট্রাকটি পালিয়ে যায়।
বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার অসিম কুমার দাস জানান, হাসাপাতালে আনার আগেই তারা মারা গেছে। মরদেহ হাসপাতালে রয়েছে।
সংবাদ শিরোনাম ::
নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় মা-মেয়ে নিহত, আহত ২
-
হুমায়ুন কবির নিজস্ব প্রতিবেদক - আপডেট সময় ১১:০০:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫
- ৮৫১ বার পড়া হয়েছে
Tag :
জনপ্রিয় সংবাদ


























