ঢাকা ১১:৪৫ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিসেম্বর ঘিরে বড় ধরনের নাশকতার আশঙ্কা নেই: এসআরবি সংসদের মর্যাদা ক্ষুণ্ন হয়, এমন আচরণ না করার আহ্বান স্পিকারের সশস্ত্র বাহিনীর তিন কর্মকর্তার পদে রদবদল সোনার খনির অর্থ যাচ্ছে জঙ্গিদের হাতে, খননকাজ বন্ধ করল পাকিস্তান ২০৩১ ওয়ানডে বিশ্বকাপের দিনক্ষণ চূড়ান্ত, যৌথ আয়োজক বাংলাদেশ-ভারত হরমুজ প্রণালিতে ২০ লাখ ব্যারেল তেলবাহী সুপারট্যাঙ্কারডুবির দাবি ইরানের সিলেট অভিমুখে ১১ দলীয় ঐক্যের লংমার্চ স্থগিত কর্মকর্তার হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়েও আটকানো যায়নি অবৈধ সিগারেটের চালান! হাতিরঝিলে ইন্টারনেট অফিসে ঢুকে দুই কর্মচারীকে গুলি উপকূলীয় উন্নয়নে স্থানীয় বাস্তবতাকে গুরুত্ব দিতে হবে: চিফ হুইপ

রাজবাড়ীতে আওয়ামী লীগের ৪ নেতা গ্রেফতার

রাজবাড়ীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও গুলিবর্ষণের মামলায় আওয়ামী লীগের দুই ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। এছাড়া বিশেষ ক্ষমতা আইনের মামলায় গ্রেফতার করা হয়েছে আওয়ামী লীগের এক নেতাকে। শুক্রবার (৯ মে) তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার নেতারা হলেন: আওয়ামী লীগের সাংস্কৃতিক ফোরামের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও রাজবাড়ী জেলা আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক ইঞ্জিনিয়ার আমজাদ হোসেন (৬০), যুব ও ক্রীড়া সম্পাদক ও সাবেক পৌর কাউন্সিলর আবু হাসান (৩৮), পাংশা উপজেলার কলিমহর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আমিরুল ইসলাম (৫৮) ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়ন শাখার যুগ্ম আহ্বায়ক আজিজুল ইসলাম মন্ডল (২৭)। জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মফিজুল ইসলাম বলেন, ‘গত ৫ আগস্ট দুুপুরে রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড়ে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ছাত্র-জনতার ওপর হামলা ও গুলিবর্ষণের অভিযোগে গত ২ অক্টোবর শাহিন ফকির নামে একজন বাদী হয়ে রাজবাড়ী সদর থানায় একটি মামলা করেন। মামলায় ৮৭ জনের নাম উল্লেখসহ ১৫০ থেকে ২০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়। ওই মামলায় তদন্তে প্রাপ্ত আসামি হিসেবে জেলা আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক ইঞ্জিনিয়ার আমজাদ হোসেনকে শুক্রবার বেলা পৌনে ১২ টার দিকে শহরের পান্না চত্ত্বর এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া পাংশা থানার বিশেষ ক্ষমতা আইনের একটি মামলায় পাংশা উপজেলার কলিমহর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আমিরুল ইসলামকে বেলা সাড়ে ১২ টার দিকে পাংশার মাছপাড়া বাসট্যান্ড এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। বিকেলে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।’ রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুর রহমান বলেন, ‘গত ৪ আগস্ট সকালে রাজবাড়ী শহরের টি.এন.টি এলাকায় বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ছাত্র-জনতার ওপর হামলা ও গুলিবর্ষণের অভিযোগে গত ২৬ আগস্ট শিক্ষার্থী উৎস সরকার বাদী হয়ে রাজবাড়ী সদর থানায় একটি মামলা করেন। মামলায় ৪৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা শতাধিক জনকে আসামি করা হয়। ওই মামলায় তদন্তে প্রাপ্ত আসামি হিসেবে জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক আবু হাসানকে শুক্রবার দুপুর দেড়টার দিকে শহরের ২নং বেড়াডাঙ্গা এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। বিকেলে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।’ অন্যদিকে গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম জানান, ‘গত ৪ আগস্ট গোয়ালন্দ রেলগেট এলাকায় বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ছাত্র-জনতার ওপর হামলা ও গুলিবর্ষণের অভিযোগে গত ১০ ডিসেম্বর গোয়ালন্দ ঘাট থানায় মামলা দায়ের করেন শরিফুল ইসলাম নামে এক শিক্ষার্থী। এতে ৫৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরও ৩০০ থেকে ৪০০ জনকে আসামি করা হয়। এ মামলার আসামি দৌলতদিয়া ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক আজিজুল ইসলাম মন্ডলকে শুক্রবার ভোর সাড়ে ৫ টার দিকে দৌলতদিয়া সোহরাব মন্ডল পাড়া থেকে গ্রেফতার করা হয়। দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।’

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ডিসেম্বর ঘিরে বড় ধরনের নাশকতার আশঙ্কা নেই: এসআরবি

রাজবাড়ীতে আওয়ামী লীগের ৪ নেতা গ্রেফতার

আপডেট সময় ১০:৫২:০৩ পূর্বাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫