খুলনা বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক সংগঠন ‘বায়োস্কোপ’-এর সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন বাংলা ডিসিপ্লিনের শুভ মুন্ডা এবং সাধারণ সম্পাদক হিসেবে একই ডিসিপ্লিনের অর্পিতা ভদ্র। সংগঠনটির বার্ষিক সাধারণ সভা ও কাউন্সিল অধিবেশন শেষে ২০২৫ সালের কার্যনির্বাহী কমিটির নাম ঘোষণা করা হয়। নতুন কমিটিতে ১৭ জন সদস্য স্থান পেয়েছেন।
আজ, ৯ মে (শুক্রবার), বাংলা ডিসিপ্লিনের নাটমণ্ডপে এই সভা অনুষ্ঠিত হয়, যেখানে সভাপতিত্ব করেন সংগঠনের প্রধান উপদেষ্টা এবং বাংলা বিভাগের প্রধান অধ্যাপক ড. তানভীর দুলাল। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইতিহাস ও সভ্যতা ডিসিপ্লিনের প্রভাষক হাসান মাহমুদ সাকী, এবং সংগঠনের অগ্রজ শাহ মাখদুম স্মরণ, আসাদুল হাসান আসাদ।
নতুন কমিটির সদস্যরা তাদের দায়িত্ব পালন করার ক্ষেত্রে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন। ২০২৫ সালের কার্যনির্বাহী কমিটিতে বিভিন্ন পদে নতুন নেতৃত্ব উঠে এসেছে। সাংগঠনিক সম্পাদক হিসেবে মরিয়ম আক্তার মেঘলা, অর্থ সম্পাদক হিসেবে কাঁকন কুমার সানা, নাট্য সম্পাদক হিসেবে জয় সরকার, দপ্তর সম্পাদক হিসেবে আল-আমিন, সংগীত সম্পাদক হিসেবে রেশমি চাকমা, আবৃত্তি সম্পাদক হিসেবে পুষ্পা চাকমা, শিক্ষা ও সেমিনার সম্পাদক হিসেবে নুসরাত জাহান মল্লিকা, এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক হিসেবে অর্ণব সাহা হৃদয় দায়িত্ব পেয়েছেন।
এছাড়া, কার্যকরী সদস্য হিসেবে সুমাইয়া জান্নাত মাহী, কৌশিক সাহা, জয় দাশ, মো. শাকিল হোসেন, সাব্বির আহমেদ, সোহাগ হাঁসদা, এবং বিপ্রজিৎ হালদার বিজয় দায়িত্ব পালন করবেন।
নতুন কমিটির সদস্যরা বায়োস্কোপ সংগঠনের ভবিষ্যতের কার্যক্রমে নতুন উদ্যম নিয়ে কাজ করার দৃঢ় সংকল্প ব্যক্ত করেছেন।
জাহিদা সুলতানা রিমা, খুলনা 

























