ঢাকা ১১:৩৬ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিসেম্বর ঘিরে বড় ধরনের নাশকতার আশঙ্কা নেই: এসআরবি সংসদের মর্যাদা ক্ষুণ্ন হয়, এমন আচরণ না করার আহ্বান স্পিকারের সশস্ত্র বাহিনীর তিন কর্মকর্তার পদে রদবদল সোনার খনির অর্থ যাচ্ছে জঙ্গিদের হাতে, খননকাজ বন্ধ করল পাকিস্তান ২০৩১ ওয়ানডে বিশ্বকাপের দিনক্ষণ চূড়ান্ত, যৌথ আয়োজক বাংলাদেশ-ভারত হরমুজ প্রণালিতে ২০ লাখ ব্যারেল তেলবাহী সুপারট্যাঙ্কারডুবির দাবি ইরানের সিলেট অভিমুখে ১১ দলীয় ঐক্যের লংমার্চ স্থগিত কর্মকর্তার হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়েও আটকানো যায়নি অবৈধ সিগারেটের চালান! হাতিরঝিলে ইন্টারনেট অফিসে ঢুকে দুই কর্মচারীকে গুলি উপকূলীয় উন্নয়নে স্থানীয় বাস্তবতাকে গুরুত্ব দিতে হবে: চিফ হুইপ

ইবিতে ‘এ’ ইউনিটের গুচ্ছ ভর্তি পরীক্ষা  সম্পন্ন, উপস্থিতি ৯০.৬৯ শতাংশ 

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)কেন্দ্রে গুচ্ছভুক্ত ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক শ্রেণিতে বিজ্ঞান বিভাগের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। এতে ৮৮৬০ পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিলেন ৯০.৬৯ শতাংশ পরীক্ষার্থী।

শুক্রবার (৯ মে) ১১ টা থেকে বেলা ১২ টা পর্যন্ত ইবি সহ দেশজুড়ে গুচ্ছভুক্ত ১৯ টি বিশ্ববিদ্যালয়ের এ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

পরীক্ষার্থীদের নিরাপত্তা ও পরীক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে প্রশাসনের পক্ষ থেকে বাড়তি নিরাপত্তা ও সর্বোচ্চ সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ক্যাম্পাসে পুলিশ, র‌্যাবের টহল দল ও আনসার সদস্য মোতায়েন করা হয়। ক্যাম্পাসে ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। যে কোন ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে এবং শিক্ষার্থীদের সার্বিক সহযোগিতায় প্রক্টরিয়াল বডির পাশাপাশি বিএনসিসি এবং রোভার স্কাউট গ্রুপ তৎপরতা ছিল। প্রশাসনের উদ্যোগে তথ্য ও স্বাস্থ্য কর্ণার থেকে শিক্ষার্থী ও অভিভাবকদের বিভিন্ন সেবা প্রদান করা হয়। মেইন গেটের সামনে দুই পাশে স্থাপিত ক্রিয়াশীল ছাত্র সংগঠনের স্টলগুলো থেকেও বিভিন্ন সেবা প্রদান করা হয়।

সার্বিক বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, “খুবই সুন্দরভাবে পরীক্ষা হচ্ছে, নিরাপত্তার কোনো সমস্যা নেই, অভিভাবকরাও পরীক্ষার হলের আশেপাশে নেই। গুচ্ছ যে স্বল্প খরচে কম সময়ে পরীক্ষা দেওয়ার একটি ভালো মাধ্যম এটা আবারও প্রমাণিত হলো।”

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ডিসেম্বর ঘিরে বড় ধরনের নাশকতার আশঙ্কা নেই: এসআরবি

ইবিতে ‘এ’ ইউনিটের গুচ্ছ ভর্তি পরীক্ষা  সম্পন্ন, উপস্থিতি ৯০.৬৯ শতাংশ 

আপডেট সময় ০৯:৪০:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ৯ মে ২০২৫