ঢাকা ১১:২৮ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিসেম্বর ঘিরে বড় ধরনের নাশকতার আশঙ্কা নেই: এসআরবি সংসদের মর্যাদা ক্ষুণ্ন হয়, এমন আচরণ না করার আহ্বান স্পিকারের সশস্ত্র বাহিনীর তিন কর্মকর্তার পদে রদবদল সোনার খনির অর্থ যাচ্ছে জঙ্গিদের হাতে, খননকাজ বন্ধ করল পাকিস্তান ২০৩১ ওয়ানডে বিশ্বকাপের দিনক্ষণ চূড়ান্ত, যৌথ আয়োজক বাংলাদেশ-ভারত হরমুজ প্রণালিতে ২০ লাখ ব্যারেল তেলবাহী সুপারট্যাঙ্কারডুবির দাবি ইরানের সিলেট অভিমুখে ১১ দলীয় ঐক্যের লংমার্চ স্থগিত কর্মকর্তার হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়েও আটকানো যায়নি অবৈধ সিগারেটের চালান! হাতিরঝিলে ইন্টারনেট অফিসে ঢুকে দুই কর্মচারীকে গুলি উপকূলীয় উন্নয়নে স্থানীয় বাস্তবতাকে গুরুত্ব দিতে হবে: চিফ হুইপ

নওগাঁয় বিএনপি নেতার বাড়ি হতে আওয়ামী লীগ নেতা গ্রেফতার

রাজশাহী সিটি করর্পোরেশনের সাবেক মেয়র এবং আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এ এইচ এম খায়রুজ্জামান লিটনের সহকারী একান্ত সচিব (এপিএস) আব্দুল ওয়াহেদ খান টিটুকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৯ মে) ভোর ৫টার দিকে নওগাঁর বদলগাছী উপজেলার চাকরাইল গ্রামের এক বিএনপি নেতার বাড়ি থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে।

বিষয়টি বদলগাছী থানা পুলিশের পরিদর্শক (ওসি তদন্ত) সাইফুল ইসলাম নিশ্চিত করেছেন। বদলগাছী থানা পুলিশ সূত্রে জানা যায়, আব্দুল ওয়াহেদ খান টিটু পালিয়ে বদলগাছী উপজেলার চাকরাইল গ্রামের সাগর চৌধুরীর বাড়িতে আশ্রয় নিয়ে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তার বাড়িতে অভিযান চালায়। অভিযান চালিয়ে টিটুকে গ্রেপ্তার করা হয়। সাগর চৌধুরী ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক এবং নওগাঁ জেলা মটর শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতির দায়িত্বে রয়েছেন।

গ্রেপ্তার আব্দুল ওয়াহেদ টিটু (৪০) রাজশাহী মহানগর সেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং রাজশাহী সিটি করর্পোরেশনের সাবেক মেয়র এইএইচএম খায়রুজ্জামান লিটনের এপিএস ছিলেন।

বদলগাছী থানা পুলিশের পরিদর্শক (ওসি তদন্ত) সাইফুল ইসলাম বলেন, তার বিরুদ্ধে রাজশাহীর বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। আদালতে প্রেরণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ডিসেম্বর ঘিরে বড় ধরনের নাশকতার আশঙ্কা নেই: এসআরবি

নওগাঁয় বিএনপি নেতার বাড়ি হতে আওয়ামী লীগ নেতা গ্রেফতার

আপডেট সময় ০৮:১৯:১৬ অপরাহ্ন, শুক্রবার, ৯ মে ২০২৫