ঢাকা ১১:২৮ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিসেম্বর ঘিরে বড় ধরনের নাশকতার আশঙ্কা নেই: এসআরবি সংসদের মর্যাদা ক্ষুণ্ন হয়, এমন আচরণ না করার আহ্বান স্পিকারের সশস্ত্র বাহিনীর তিন কর্মকর্তার পদে রদবদল সোনার খনির অর্থ যাচ্ছে জঙ্গিদের হাতে, খননকাজ বন্ধ করল পাকিস্তান ২০৩১ ওয়ানডে বিশ্বকাপের দিনক্ষণ চূড়ান্ত, যৌথ আয়োজক বাংলাদেশ-ভারত হরমুজ প্রণালিতে ২০ লাখ ব্যারেল তেলবাহী সুপারট্যাঙ্কারডুবির দাবি ইরানের সিলেট অভিমুখে ১১ দলীয় ঐক্যের লংমার্চ স্থগিত কর্মকর্তার হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়েও আটকানো যায়নি অবৈধ সিগারেটের চালান! হাতিরঝিলে ইন্টারনেট অফিসে ঢুকে দুই কর্মচারীকে গুলি উপকূলীয় উন্নয়নে স্থানীয় বাস্তবতাকে গুরুত্ব দিতে হবে: চিফ হুইপ

গোয়াইনঘাটের সীমান্তে জরিপ নিয়ে বিএসএফকে জনতার বাধা, উত্তেজনা

সিলেটের গোয়াইনঘাট উপজেলার নলজুরি খাসিয়া হাওর এলাকার ১২৭৮-৭৯ পিলারের মধ্যে যৌথ জরিপকে কেন্দ্র করে ভারতীয় বিএসএফ’র সাথে বাংলাদেশের বিজিবি ও স্থানীয় এলাকাবাসীর মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে। পরে জরিপ না করেই ফিরে গেছেন জরিপ দল। বৃহস্পতিবার (৮ মে) সকাল ১১টার দিকে উপজেলার নলজুরির খাসি হাওর এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়, গত কিছুদিন থেকে বিএসএফ এর আপত্তিতে বাংলাদেশ জরিপ বিভাগ, ঢাকা ও সিলেটের ম্যাজিস্ট্রেট ও সার্ভেয়ার এবং বিজিবি সদস্যরাসহ বেলা ১১টার দিকে গোয়াইনঘাটের নলজুরি খাসিয়া হাওর ১২৭৮-১২৭৯ পিলারের মধ্যে সীমান্তবর্তী বাংলাদেশের ক্রিকেট খেলার মাঠে বাংলাদেশ-ভারত সীমান্তে জরিপ কাজে যান৷ নির্ধারিত সময়ে ভারত ও বাংলাদেশের যৌথ সার্ভে দল সীমান্ত চিহ্নিতকরণে কাজ শুরু করে। সার্ভে কাজে সহযোগিতা করছিলেন বাংলাদেশের বিজিবি ও ভারতের বিএসএফ। তবে সার্ভে চলাকালে বিএসএফের কয়েকজন সদস্য বাংলাদেশের অভ্যন্তরে খাসিয়া হাওর এলাকায় প্রবেশ করলে স্থানীয় বাসিন্দারা প্রতিবাদ জানান।

সেখানে যাওয়ার পর খবর পেয়ে বাংলাদেশি সাধারণ জনতা ভিড় করে। একপর্যায়ে বিএসএফ আসলে বাংলাদেশি সাধারণ জনতা উত্তেজিত হয়ে জরিপ করতে বিএসএফকে বাঁধা দেয়। বিজিবিও পরিস্থিতি স্বাভাবিক করতে বিএসএফ-কে বাঁধা প্রদান করে। বিজিবির সহযোগিতায় উত্তেজিত সাধারণ জনতাকে শান্ত করে সীমান্ত থেকে সরিয়ে নিয়ে আসে। পরে সাধারণ জনতা ও বিজিবির বাঁধার মুখে বিএসএফ পিছু হটে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে খেলার মাঠ হিসেবে ব্যবহার করে আসছেন তারা। এটি দখলের পায়তারা করছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

এ বিষয়ে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রতন কুমার অধিকারী জানান, এধরনের একটি ঘটনার সংবাদ পেয়েছি। যতটা জানতে পেরেছি সীমান্তে যৌথ সমীক্ষা চলছিল। তবে কে বা কারা সমীক্ষা চালিয়েছে তা আমার জানা নেই। এই সমীক্ষার বিষয়ে আমাদের কেউ জানায়নি।

সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক বলেন, গত কিছুদিন থেকে বিএসএফ এর আপত্তিতে বাংলাদেশ জরিপ বিভাগ, ঢাকা ও সিলেটের ম্যাজিস্ট্রেট ও সার্ভেয়ার এবং বিজিবি সদস্যরাসহ সকাল ১১ টার দিকে গোয়াইনঘাট উপজেলার নলজুরি খাসি হাওরে জরিপে গেলে বাংলাদেশি সাধারণ জনতা ভিড় করে। একপর্যায়ে বিএসএফ আসলে বাংলাদেশি সাধারণ জনতা উত্তেজিত হয়ে জরিপ করতে আসা বিএসএফকে বাঁধা দিলে জনতা ও বিজিবির বাঁধার মুখে বিএসএফ পিছু হটে। পরে বিজিবি সদস্যরা উত্তেজিত জনতাকে শান্ত করে সীমান্ত থেকে সরিয়ে নিয়ে আসে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। সীমান্তে বিজিবি ও বিএসএফ এর টহল কার্যক্রম অব্যাহত আছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ডিসেম্বর ঘিরে বড় ধরনের নাশকতার আশঙ্কা নেই: এসআরবি

গোয়াইনঘাটের সীমান্তে জরিপ নিয়ে বিএসএফকে জনতার বাধা, উত্তেজনা

আপডেট সময় ০৮:১৩:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫