বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নে লাইসেন্স বিহীন ইটভাটায় কাঠ পোড়ানো ও কৃষি জমির মাটি ব্যবহারের দায়ে মালিককে এক লাখ টাকা জরিমানা করা হয়। বৃহস্পতিবার ( ০৮ মে ২০২৫) তারিখে জেলা প্রশাসনের দিক নির্দেশনায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন, বোরহানউদ্দিন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান। অভিযান পরিচালনা করার সময় মোল্লা ব্রিকস নামক অনুমোদনবিহীন একটি ইটভাটায় কৃষি জমিতে ইটা ভাটা স্থাপন করে কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত ফসলি জমির মাটি সংগ্রহ করে এর কাঁচামাল হিসেবে ব্যবহার করায় এবং কাঠ পোড়ানোয় ইট প্রম্তুত ও ভাটা স্থাপন ( নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ এর সংশ্লিষ্ট ধরায় ১,০০,০০০(এক লক্ষ) টাকা মালিককে জরিমানা ও অনাদায়ে ০৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয় এবং লাইসেন্স গ্রহনের পূর্ব পর্যন্ত ইট ভাটার কার্যক্রম বন্ধ ঘোষনা করে স্থানীয় ইউপি চেয়ারম্যানের জিম্মায় প্রদান করা হয়। একই দিন মনিরাম বাজার সংলগ্ন খালের উপর নির্মাণাধীন অবৈধ স্থাপনার কাজ মুচলেকা নিয়ে বন্ধ করা হয় এবং উক্ত কাজ যে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৩ অনুযায়ী আবশ্যিকভাবে জেল দন্ডের বিধান সে সম্পর্কে সকলকে সচেতন করা হয়। এসময় অভিযানে সহযোগিতা করেন বোরহানউদ্দিন থানা পুলিশ ও বোরহানউদ্দিন ফায়ার সার্ভিস। বোরহানউদ্দিন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান বলেন – জনস্বার্থে বোরহানউদ্দিন উপজেলা প্রশাসন কর্তৃক এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সংবাদ শিরোনাম ::
বোরহানউদ্দিনে ইটভাটায় জরিমানা
-
রিয়াজ ফরাজি - আপডেট সময় ০৭:০২:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫
- ৭০০ বার পড়া হয়েছে
Tag :
জনপ্রিয় সংবাদ


























