লক্ষ্মীপুর কমলনগরে হাজির হাট মর্ডাণ মেডিটেক সেন্টার (৫০ হাজার) বিসমিল্লাহ মেডিকেল সেন্টার-১(২০ হাজার) স্কয়ার ডিজিটাল ল্যাব (২০ হাজার), নিউ মেঘনা ডায়াগনস্টিক সেন্টার (১০ হাজার) টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালত।
৮ মে(বৃহস্পতিবার) সকালে এ ভ্রাম্যমাণ কোর্ট পরিচালিত হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ভুমি (এক্সিকিউটিভ ম্যাজিট্রেট) আরাফাত হোসাইন ।
এক্সিকিউটিভ ম্যাজিট্রেট (এসিল্যান্ড) আরাফাত হোসাইন বলেন, মোবাইল কোর্ট পরিচালনা কালীন মর্ডান মেডিটেক সেন্টারে ২০২১ সালের পর থেকে লাইসেন্স সহ কোন কাগজ পত্র নাই, বিসমিল্লাহ মেডিকেল সেন্টার-১ টেকনোলজিস লাইসেন্স নাই, স্কয়ার ডিজিটাল ল্যাবে মেয়ার উত্তীর্ণ কিট,নিউ মেঘনা ডায়াগনস্টিক সেন্টার ল্যাব এর জন্য পযাপ্ত জায়গা না থাকা। এবং বিসমিল্লাহ মেডিকেল সেন্টার-২ কোন কাগজ পত্র না থাকলেও জুন মাসের বন্ধ করে দিবে মর্মে মুসলেকা দেয়।
এসময় মোট ৪ টি প্রতিষ্ঠানের বিভিন্ন অনিয়মের কারণে ১ লক্ষ টাকা অর্থদন্ড করা হয়।
তিনি আরো জানান,কমলনগর অবৈধ ডায়াগনস্টিক সেন্টার গুলোর বিরুদ্ধে অভিযান অব্যহত থাকবে।
এ সময় কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকতা ডা: সব্যচাষী দাস, কমলনগর থানার এস আই মো: ইসমাইল ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
মোঃ নুর হোসেন,কমলনগর প্রতিনিধি 

























