ঢাকা ১০:৩৭ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিসেম্বর ঘিরে বড় ধরনের নাশকতার আশঙ্কা নেই: এসআরবি সংসদের মর্যাদা ক্ষুণ্ন হয়, এমন আচরণ না করার আহ্বান স্পিকারের সশস্ত্র বাহিনীর তিন কর্মকর্তার পদে রদবদল সোনার খনির অর্থ যাচ্ছে জঙ্গিদের হাতে, খননকাজ বন্ধ করল পাকিস্তান ২০৩১ ওয়ানডে বিশ্বকাপের দিনক্ষণ চূড়ান্ত, যৌথ আয়োজক বাংলাদেশ-ভারত হরমুজ প্রণালিতে ২০ লাখ ব্যারেল তেলবাহী সুপারট্যাঙ্কারডুবির দাবি ইরানের সিলেট অভিমুখে ১১ দলীয় ঐক্যের লংমার্চ স্থগিত কর্মকর্তার হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়েও আটকানো যায়নি অবৈধ সিগারেটের চালান! হাতিরঝিলে ইন্টারনেট অফিসে ঢুকে দুই কর্মচারীকে গুলি উপকূলীয় উন্নয়নে স্থানীয় বাস্তবতাকে গুরুত্ব দিতে হবে: চিফ হুইপ

ট্রাক থেকে চাঁদা বন্ধের দাবিতে জেলা প্রশাসককে স্মারকলিপি প্রদান

লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দরে অবৈধভাবে ট্রাক, ট্রাংলরী ও কাভার ভ্যান থেকে চাঁদা উত্তোলনের প্রতিবাদে পাটগ্রাম উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে লালমনিরহাট জেলা প্রশাসককে স্মারকলিপি প্রদান করলেন মালিক পক্ষের একাংশ।

বৃহস্পতিবার (৮ মে) দুপুরে পাটগ্রাম উপজেলা নির্বাহী অফিসার জিল্লুর রহমান স্মারকলিপিটি গ্রহন করেন। এ সময় বুড়িমারী ও পাটগ্রামে ট্রাক মালিক গণ উপস্থিত ছিলেন।

জানা গেছে, বুড়িমারী স্থল বন্দরে লালমনিরহাট জেলা ট্রাক, ট্রাংলরী ও কাভার্ড ভ্যান মালিক সমিতির নামে প্রতি ট্রাক থেকে ৩০ টাকার রশিদ দিয়ে অবৈধভাবে ১৫০ টাকা চাঁদা আদায় করছেন। এ সময় চাঁদা দিতে অপারগতা প্রকাশ করলে ট্রাক ড্রাইভার ও শ্রমিকের উপর চড়া হয়ে শারীরিক নির্যাতন ও ভয়ভীতি প্রদর্শন করেন। গত (৫ মে) সন্ধ্যায় বুড়িমারী স্থল বন্দরে চাঁদা দিতে না চাইলে ট্রাকের মালিক আব্দুস সালেক কে আটকে রাখা হয়। পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গিয়ে উদ্ধার করেন।

এ ঘটনার প্রতিবাদে মালিক পক্ষের একাংশ লালমনিরহাট জেলা প্রশাসক বরাবর স্মারকলিপির প্রদান করেন।

ট্রাক মালিকের পক্ষে আব্দুস সালেক বলেন,আমরা ১৫০ টাকা চাঁদা দিতে রাজি নই যদি তারা বৈধ কাগজপত্র দেখাতে পারে তাহলে আমরা ফ্রি দিতে পারি। বৈধ কাগজপত্র না দেখালে আমরা কোন প্রকার চাঁদা দিতে রাজি নই। এ বিষয়ে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব।

পাটগ্রাম উপজেলা নির্বাহী অফিসার জিল্লুর রহমান বলেন,বুড়িমারী স্থল বন্দরে অবৈধভাবে ট্রাক থেকে চাঁদা নেওয়া হচ্ছে বিষয়টা আমরা জেনেছি পাশাপাশি যারা এ কাজ করছেন তাদেরকে আগামী সাত দিনের সময় দেওয়া হয়েছে। তারাই চাঁদাবাজি বন্ধ না করলে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ডিসেম্বর ঘিরে বড় ধরনের নাশকতার আশঙ্কা নেই: এসআরবি

ট্রাক থেকে চাঁদা বন্ধের দাবিতে জেলা প্রশাসককে স্মারকলিপি প্রদান

আপডেট সময় ০৪:৫৪:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫