ঢাকা ১১:০৩ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিসেম্বর ঘিরে বড় ধরনের নাশকতার আশঙ্কা নেই: এসআরবি সংসদের মর্যাদা ক্ষুণ্ন হয়, এমন আচরণ না করার আহ্বান স্পিকারের সশস্ত্র বাহিনীর তিন কর্মকর্তার পদে রদবদল সোনার খনির অর্থ যাচ্ছে জঙ্গিদের হাতে, খননকাজ বন্ধ করল পাকিস্তান ২০৩১ ওয়ানডে বিশ্বকাপের দিনক্ষণ চূড়ান্ত, যৌথ আয়োজক বাংলাদেশ-ভারত হরমুজ প্রণালিতে ২০ লাখ ব্যারেল তেলবাহী সুপারট্যাঙ্কারডুবির দাবি ইরানের সিলেট অভিমুখে ১১ দলীয় ঐক্যের লংমার্চ স্থগিত কর্মকর্তার হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়েও আটকানো যায়নি অবৈধ সিগারেটের চালান! হাতিরঝিলে ইন্টারনেট অফিসে ঢুকে দুই কর্মচারীকে গুলি উপকূলীয় উন্নয়নে স্থানীয় বাস্তবতাকে গুরুত্ব দিতে হবে: চিফ হুইপ

ছেলের ‘অপরাধে’ মায়ের নাকে খত: ১৩ জনের বিরুদ্ধে মামলা

ফেনী সদর উপজেলার পাঁচ গাছিয়ায় ছেলের বিরুদ্ধে হাঁস ও কবুতর চুরির অভিযোগ তুলে মাকে নাকে খত দেওয়ার ঘটনায় ফেনী মডেল থানায় মামলা হয়েছে। বুধবার (৭ মে) বিকেলে সাবেক ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সদ্য বহিষ্কৃত সভাপতি দেলোয়ার হোসেন দেলুকে প্রধান আসামি করে ও সালিশি বৈঠকে উপস্থিত ১৩ জনের নাম উল্লেখ করে মামলা করেন নির্যাতিত ওই নারী। মামলায় ১২ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

এদিকে বুধবার দিবাগত রাতে অভিযান চালিয়ে দেলোয়ার হোসেন দেলুকে (৫০) গ্রেফতার করেছে পুলিশ।

মামলার অন্য আসামিরা হলেন- জাহাঙ্গীর আলম (৪২), মোহাম্মদ রিসাল (২৫), মাইনুদ্দিন বেনু (৪২), গিয়াস উদ্দিন (৪০), মাইনুদ্দিন সোহাগ (৩৮), মোহাম্মদ আজাদ (৪১), অনিক (৩৫), সামসুর রহমান লাভু (৪২), ইব্রাহিম খলিল (৬২), বাইট্টা নেজাম (৩৪), মইনুদ্দিন জাসিম (৪৮), সোহেল (৩২) ও অজ্ঞাতনামা আরও ১০/১২ জন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, আসামিদের নেতৃত্বে উপস্থিত লোকজনের সামনে একতরফা মিথ্যা সালিশ করে বাদীকে সন্তানের চুরির অপরাধে নাকে খত দিতে বলা হয়। অস্বীকৃতি জানালে জোরজবরদস্তি ও শ্লীলতাহানি করে চেয়ারম্যান দেলু নাকে খত দিতে বাধ্য করেন।

এর আগে, গত ২ মে রাতে পাঁচগাছিয়া ইউনিয়নের মধ্যম মাথিয়ারা এলাকায় খালুর দোকান সংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে। ঘটনার দুইদিন পর ফেসবুকে দুই নারীকে নাকে খত দেওয়ার ভিডিও ছড়িয়ে পড়লে দেশজুড়ে তোলপাড় শুরু হয়।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সামসুজ্জামান বলেন, এ ঘটনায় ভুক্তভোগী এক নারী বাদী হয়ে থানায় মামলা করেছেন। বুধবার রাতে পুলিশ অভিযান পরিচালনা করে প্রধান আসামি দেলোয়ার হোসেন দেলুকে গ্রেফতার করেছে।

উল্লেখ্য, এ ঘটনায় পাঁচগাছিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন দেলুকে দল থেকে বহিষ্কার করে ফেনী জেলা বিএনপি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ডিসেম্বর ঘিরে বড় ধরনের নাশকতার আশঙ্কা নেই: এসআরবি

ছেলের ‘অপরাধে’ মায়ের নাকে খত: ১৩ জনের বিরুদ্ধে মামলা

আপডেট সময় ১১:২৯:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫