এ্যাডভোকেট মোঃ জাকিউল হাসান সিদ্দিক (রাসেল) অ্যাডভোকেট জজ কোর্ট, ঢাকা ও লালমনিরহাট। সভাপতি বাংলাদেশ অ্যাডভোকেট এসোসিয়েশন।
হুমকির বিষয়ে সংবাদ সম্মেলন করে এ্যাড:রাসেল বলেন : ভোটমারী, কালীগঞ্জ, লালমনিরহাট জেলার আলোচিত হত্যাকান্ড স্কুলছাত্রী শিশু জান্নাতী (১১)কে গত ১৬ এপ্রিল/২০২৫ইং অনুমান সন্ধ্যা ০৬.২০-০৭.০০ ঘটিকার মধ্যে ধৃত আসামী মোঃ বেলাল সহ অজ্ঞাত ৪/৫ জন আসামী মিলে হত্যা করে পাশের ভুট্টা ক্ষেতে ফেলে রাখে। এ হত্যাকান্ড নিয়ে সকল দৈনিক পত্রিকা ও টিভি মিডিয়ায় সংবাদ প্রচারিত হয়। আমি এই মামলার নিহত জান্নাতির আইনজীবী হিসাবে ন্যায় বিচার নিশ্চিতের জন্য কাজ করে যাচ্ছি।
গত ২২ এপ্রিল/২০২৫ইং তারিখে ধৃত আসামী মোঃ বেলাল এর ০২ দিনের রিমান্ড বিজ্ঞ আদালত মঞ্জুর করেন।
এই মামলায় বাদী মোঃ ফজলুল হক ফজুর স্ত্রী প্রত্যক্ষদর্শী নিহত জান্নাতির মা মোছাঃ রেখা বেগম জানান যা মামলায় এজাহারে উল্লেখ রেয়েছে যে, গত ১৬/০৪/২০২৫ইং তারিখে অনুমান সন্ধ্যা ০৬.২০ ঘটিকায় তার অসুস্থ শ্বাশুড়ীকে দেখার জন্য তার স্ত্রী জান্নাতীকে রাড়ীতে রেখে শ্বশুরবাড়ী যান এবং সন্ধ্যা ০৭.০০ ঘটিকার বাড়ীতে ফিরে এসে জান্নাতীকে দেখতে না পেয়ে খুজাখুজি করতে থাকেন। বাদীর বাড়ীর পূর্ব দক্ষিন কোনে ৫০ গজ দূরে জনৈক মোঃ সাইফুল ইসলামের ভূট্টা ক্ষেতের ভিতরে নরাচরা শব্দ পাইলে তার স্ত্রীর সন্দেহ হয় তখন তার স্ত্রী উক্ত ভুট্টা ক্ষেতের ভিতরে গিয়ে টর্চ লাইট দিয়া দেখে যে, ০১নং এজাহার নাসীর আসামী সহ অজ্ঞাত ৪/৫ জন আসামী উক্ত ভুট্টা ক্ষেতের ভিতর জান্নাতী বেগমকে হত্যা করিয়া মাটির উপর রাখিয়াছে। তার স্ত্রীর চিৎকারে ১নং আসামী সহ অজ্ঞাত ৪/৫ জন আসামী উক্ত ভুট্টা ক্ষেত হতে পালিয়ে যায়।
অত্যান্ত দুঃখের বিষয় ১নং আসামী ধৃত হলেও অন্ত্যত ৪/৫ জন আসামীকে এখন পর্যন্ত ধৃত করা যায় নাই।
গত ০৬/০৫/২০২৫ইং তারিখ রাত অনুমান ১১.১৫ ঘটিকায় আমি বাসা হতে বের হই দোকান যাওয়ার উদ্দেশ্যে লালমনিরহাট জেলা সদরের বালাটারী নামক স্থানে অজ্ঞাত দুইজন হেলমোট পরিহিত ব্যক্তি একটি মটর সাইকেল এসে আমার সামনে দাড়ায় এবং বলে যে, জান্নাতী হত্যা নিয়ে বেশি বাড়াবাড়ী করলে সমস্যা হবে। যেহেতু জান্নাতীর হত্যার সঙ্গে জড়িত অজ্ঞাত ৪/৫ জন জড়িত তারা কিংবা তাদের হয়ে অন্য কেউ এই হুমকী প্রদান করেছেন বলে ধারনা করছি।
আমি এই ঘটনায় শোকাহত ও মর্মাহত বিজ্ঞ আদালত ও পুলিশ প্রশাসনের সুদৃষ্টি কামনা করে থানায় একটি সাধারণত ডায়েরি (জিডি) করেছি।
মো:আল-আমিন, লালমনিরহাট প্রতিনিধি 

























